BJP MLA Agnimitra Paul: দুটি পরিবারের জন্য সুবিচার চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের

রাজনৈতিক কারণের জন্য দুটি পরিবার সুবিচার পায়নি। এই অভিযোগ জানিয়ে তাদের সুবিচার পাইয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠালেন আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল।

BJP MLA Agnimitra Paul: দুটি পরিবারের জন্য সুবিচার চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের
Photo Credits: FB

কলকাতা: রাজনৈতিক কারণের (Political inaction) জন্য দুটি পরিবার সুবিচার (justice) পায়নি। এই অভিযোগ জানিয়ে তাদের সুবিচার পাইয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (West Bengal Governor CV Ananda Bose) চিঠি পাঠালেন আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul)। অবিলম্বেই এই দুটি বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। চিঠিতে উল্লেখ করেছেন এই দুটি ঘটনায় ওই পরিবারগুলির সদস্যরা খুন হলেও রাজনৈতিক প্রভাবের কারণে অপরাধীরা শাস্তি পাচ্ছে না।

ওই দুটি ঘটনার মধ্যে একটি হল ২০২২ সালের ১৮ জানুয়ারি খুন হওয়া বিজেপি নেতা বিরজু পাসোয়ানের ছেলের খুনের ঘটনা। নিজের চিঠিতে অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, ওই ঘটনায় মৃতদেহ উদ্ধারের পরেই বিরজু পাসোয়ানের পরিবার এই ঘটনাকে খুন বলে অভিযোগ করে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। কিন্ত, পুলিশ আসল ঘটনা চাপা দিয়ে এটিকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেয়।

অন্য একটি ঘটনা হল ২০১৬ সালের ২৫ জানুয়ারি জামুরিয়া থেকে ক্লাস টেনের নিখোঁজ হওয়া এক নাবালিকা ছাত্রীর। পরের দিন ২৬ তারিখ একটি পরিত্যক্ত কয়লা খনি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর জানা যায় ওই নাবালিকাকে ধর্ষণের পর নৃংশসভাবে খুন করা হয়েছে। কিন্তু, আজও ওই নাবালিকার পরিবার সুবিচার পায়নি বলে অভিযোগ অগ্নিমিত্রা পালের। আরও পড়ুন: Howrah-Puri Vande Bharat Express: খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, জানালেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক

(The above story first appeared on LatestLY on Apr 28, 2023 10:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).