Anis Khan Murder Case: আনিস খানের দাদাকে ফোন, সিবিআই তদন্ত চাইলে 'খুনের হুমকি' অচেনা নম্বর থেকে

বুধবার আনিস খানের দাদা দাবি করেন, মঙ্গলবার গভীর রাতে তাঁর কাছে হুমকি ফোন আসে। সিবিআই তদন্তের দাবি করলে গোটা পরিবারকে খুন করা হবে বলে আনিস খানের দাদাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বুধবার সকালে আনিস খানের দাদা সাবির খান হুমকি ফোনের কথা প্রকাশ্যে আনতেই ফের জল্পনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।

Anis Khan Murder Case: আনিস খানের দাদাকে ফোন, সিবিআই তদন্ত চাইলে 'খুনের হুমকি' অচেনা নম্বর থেকে
Anis Khan Murder Case (Photo Credit: Twitter)

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:  যত দিন গড়াচ্ছে, তত জটিল হচ্ছে আনিস খানের মৃত্যু রহস্য (Anis Khan Murder Case)। মঙ্গলবার মৃত ছাত্রনেতার বাড়িতে সিটের তদন্তকারী অফিসাররা পৌঁছলে, সেখানে সিবিআই তদন্তের দাবি করেন আনিস খানের বাবা সালেম খান। রাজ্য পুলিশের উপর ভরসা নেই তাই ছেলের মৃত্যুর তদন্তে তিনি সিবিআইয়ের সাহায্য চান বলে দাবি করেন সালেম খান। যার রেশ কাটতে না কাটতেই এবার ফের নয়া মোড় আনিস খানের মৃত্যু রহস্যে।

বুধবার আনিস খানের দাদা দাবি করেন, মঙ্গলবার গভীর রাতে তাঁর কাছে হুমকি ফোন আসে। সিবিআই তদন্তের দাবি করলে গোটা পরিবারকে খুন করা হবে বলে আনিস খানের দাদাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বুধবার সকালে আনিস খানের দাদা সাবির খান হুমকি ফোনের কথা প্রকাশ্যে আনতেই ফের জল্পনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:  Anis Khan Murder Case: রাজ্য পুলিশে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিস খানের বাবা

শুক্রবার রাতে আনিস খানের মৃত্যুর পর থেকেই রাজ্যজুড়ে শোরগোল শুরু হয়। আলিয়ার ছাত্রনেতার মৃত্যুর তদন্তে সোমবার বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট (SIT) গঠন করে রাজ্য সরকার। সিট গঠনের পরই ৩ পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে যায়। আনিস খানের মৃত্যু রহস্য ধামাচাপা দিতেই সিট গঠন করা হয়েছে বলে অভিযোগ করতে শুরু করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতো রাজ্যের বিজেপি (BJP) নেতৃত্ব। ওই ঘটনার পর এবার আনিস খানের দাদার কাছে হুমকি ফোন নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।

(The above story first appeared on LatestLY on Feb 23, 2022 12:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).