Angel Di Maria: শ্রীভূমির দুর্গাপুজো উদ্বোধনে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার অ্য়াঞ্জেল দি মারিয়া
এবার লেকটাউনে শ্রীভূমির দুর্গাপুজো উদ্বোধনে বড় চমক। এবার শ্রীভূমিতে ডিজনিল্যান্ড থিমের পুজোয় বড় আকর্ষণ উদ্বোধনী অনুষ্ঠান।
এবার লেকটাউনে শ্রীভূমির দুর্গাপুজো উদ্বোধনে বড় চমক। এবার লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় ডিজনিল্যান্ড থিমের পুজোয় বড় আকর্ষণ উদ্বোধনী অনুষ্ঠান। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর এই পুজোয় উদ্বোধনে হাজির থাকছেন গত বছর কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্য়াঞ্জেল দি মারিয়া। জল্পনা ছিল এবার শ্রীভূমির পূজোয় উদ্বোধনে আসবেন লিওনেল মেসি। কিন্তু মেসি নন, এবার আসছেন দি মারিয়া।
দেশের জার্সিতে মেসির প্রিয় বন্ধু দি মারিয়া আর্জেন্টিনার হয়ে সব সময় আসল সময়ে কাঁপিয়ে দিয়েছেন। কাতারে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেছিলেন অ্য়াঞ্জেল দি মারিয়া। ২০০৮ অলিম্পিকের ফাইনালে দি মারিয়ার গোলে নাইজেরিয়াকে হারিয়ে সোনা জিতেছিল আর্জেন্টিনা।
দেখুন দি মারিয়ার ম্যাজিক
Tweet para recordar los numeros de Angel Di María en finales durante su carrera:
- 13 finales jugadas ⚽️
- 11 ganadas 🏆
- 12 goles 🎯
- 11 asistencias 🅰️
Una bestialidad, el tercer mejor jugador Argentino de la historia. Sin discusión.pic.twitter.com/uOSCpUu8RT
— Fran (@frabigol) September 11, 2023
২০২০ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে করা আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটাও দি মারিয়ার করা ছিল। ইউরো কাপ ও কোপা জয়ীদের নিয়ে হওয়া ফাইনালসের ফাইনালে ইটালির বিরুদ্ধে গোল করে আর্জেন্টিনাকে খেতাব এনে দিয়েছিলেন দি মারিয়া। এবার সেই দি মারিয়া শহরের পুজো উদ্বোধনে।
(The above story first appeared on LatestLY on Sep 12, 2023 09:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

