BSF On TMC's Allegations: রাজ্যের দুই মন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন, বিবৃতিতে জানাল BSF
বিএসএফ (BSF) সীমান্তবর্তী গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে। বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। আজ নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও শাসক দলের এই দাবি খারিজ করে দিল কেন্দ্রীয় বাহিনী। বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং ফিরহাদ হাকিম (Firhad Hakim) বিএসএফ-র সমালোচনা করে যে কথা বলেছেন তা ভিত্তিহীন এবং সত্য থেকে দূরে। বিএসএফ সর্বদা তার দায়িত্বের প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
নতুন দিল্লি, ২১ জানুয়ারি: বিএসএফ (BSF) সীমান্তবর্তী গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে। বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। আজ নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও শাসক দলের এই দাবি খারিজ করে দিল কেন্দ্রীয় বাহিনী। বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং ফিরহাদ হাকিম (Firhad Hakim) বিএসএফ-র সমালোচনা করে যে কথা বলেছেন তা ভিত্তিহীন এবং সত্য থেকে দূরে। বিএসএফ সর্বদা তার দায়িত্বের প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
কেন্দ্রীয় বাহিনী বলেছে, বিএসএফ হল একটি পেশাদার সীমান্ত রক্ষাকারী শক্তি যা অতীতে এবং বর্তমান সময়ে আমাদের সীমান্তকে সম্পূর্ণ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করেছে। আমরা অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান সক্রিয়ভাবে চেক করছি এবং এই জাতীয় ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত অপরাধীদের ধরছি। আরও পড়ুন: WB Assembly Election 2021: 'বিজেপিকে ভোট দেওয়ার জন্য সীমান্তবর্তী গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে বিএসএফ', কমিশনে অভিযোগ তৃণমূলের
শিয়রে বিধানসভা নির্বাচন। গতকালই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চ। আজ মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছে তারা। এর পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বৈঠকে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়।। পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কমিশনের প্রতি আমাদের আস্থা আছে। বিএসএফ সীমান্তবর্তী গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে। বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে।"
(The above story first appeared on LatestLY on Jan 21, 2021 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

