Al Qaeda: কাশ্মীরে গ্রেনেড-সহ ধৃত পশ্চিমবঙ্গের আলকায়েদা জঙ্গি

কাশ্মীরে গ্রেনেড-সহ ধরা পড়ল পশ্চিমবঙ্গের বাসিন্দা এক আলকায়েদা জঙ্গি। ধৃতের কাছ থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

Al Qaeda: কাশ্মীরে গ্রেনেড-সহ ধৃত পশ্চিমবঙ্গের আলকায়েদা জঙ্গি
Photo Credit: ANI

রামবন: কাশ্মীরে গ্রেনেড-সহ ধরা পড়ল পশ্চিমবঙ্গের বাসিন্দা এক আলকায়েদা (Al Qaeda) জঙ্গি। ধৃতের কাছ থেকে একটি গ্রেনেড (grenade) উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে জম্মু ও কাশ্মীর পুলিশের (J&K Police) তরফে জানানো হয়. সোমবার রামবন (Ramban) এলাকা থেকে একজন আলকায়েদা জঙ্গিকে গ্রেফতার করেছে রামবন পুলিশ। ধৃতের বাড়ি পশ্চিমবঙ্গে বলা জানা গেছে। তাকে জেরা করা হচ্ছে। ইতিমধ্যে একটি এফআইআর (FIR) দায়ের করে ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Nov 07, 2022 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).