Baguihati Shocker: এলোমেলো চুল, মুখে সেলোটেপ লাগানো, কলকাতায় ফের উদ্ধার মহিলার দেহ ভর্তি স্যুটকেস
এরপর পুলিশ এসে স্যুটকেস খুলতেই চোখ কপালে ওটে সকলের। স্যুটকেসের মধ্য থেকে উদ্ধার হয় মহিলার ক্ষতবিক্ষত দেহ।
কলকাতাঃ ফের কলকাতায় (Kolkata) ব্যাগভর্তি মৃতদেহ উদ্ধার। ট্রলিব্যাগের (Trolley Bag) পর এবার স্যুটকেসের (Suitcase)মধ্যে থেকে উদ্ধার মৃতদেহ। মঙ্গলবার সকালে বাগুইহাটির (Baguihati) দেশবন্ধুনগরের প্রতিবেশী পাড়া থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। জানা গিয়েছে, ওই এলাকার একটি নর্দমার পাশে পড়ে ছিল একটি কালো স্যুটকেস। যা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে স্যুটকেস খুলতেই চোখ কপালে ওটে সকলের। স্যুটকেসের মধ্য থেকে উদ্ধার হয় মহিলার ক্ষতবিক্ষত দেহ। মহিলার মুখে সেলোটেপ লাগানো ছিল বলে পুলিশ সূত্রে খবর। এখনও পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি।
স্যুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহ
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করে দেহ স্যুটকেসে ভরে ফেলে দেওয়া হয়েছে। অন্যত্র খুন করে ওই এলাকায় ফেলে দিয়ে যাওয়া হয়েছে দেহ এমনটাই জানাচ্ছেন তদন্তকারী অফিসারেরা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। ইতিমধ্যেই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে উত্তর কলকাতার কুমারটুলি ঘাট থেকে উদ্ধার হয় এক মাঝবয়সি মহিলার দেহ ভর্তি ট্রলিব্যাগ। ওই ঘটনায় গ্রেফতার করা হয় মধ্যমগ্রামের দুই মহিলাকে। তারা সম্পর্কে মা ও মেয়ে। নিজের পিসি শাশুড়িকে মায়ের সঙ্গে মিলে খুন করে মধ্যমগ্রামের ওই মহিলা।
কলকাতায় ফের উদ্ধার মহিলার দেহ ভর্তি স্যুটকেস
চুল দেখেই সন্দেহ! নর্দমায় মিলল স্যুটকেসবন্দি যুবতীর 'টেপ মোড়া' দেহ... জোর চাঞ্চল্য...
সবিস্তারে: https://t.co/Ep16K6c1B1#BAGUIHATI #kolkata #incidents #suitcase pic.twitter.com/r2g3RUYaHr
— zee24ghanta (@Zee24Ghanta) April 22, 2025
(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

