Kalyani: প্রতিবেশী নাবালিকা মেয়েকে সুযোগ বুঝে ধর্ষণ করল এক ব্যক্তি, মুখ বন্ধ রাখার জন্য দেওয়া হল টাকা, গ্রেফতার অভিযুক্ত
ফের ধর্ষণের ঘটনা ঘটল রাজ্যে। এবার ঘটনাস্থল কল্যানীর ১০ নম্বর ওয়ার্ডের জেএনএম মেডিকেল কলেজের কোয়াটারে।
ফের ধর্ষণের ঘটনা ঘটল রাজ্যে। এবার ঘটনাস্থল কল্যানীর ১০ নম্বর ওয়ার্ডের জেএনএম মেডিকেল কলেজের (JNM Medical College) কোয়াটারে। জানা যাচ্ছে, প্রতিবেশী নাবালিকাকে নিজের ঘরে ডেকে ধর্ষণ করে এক ব্যক্তি। আবার কথা চেপে রাখার জন্য হাতে টাকাও গুজে দেয় অভিযুক্ত। শনিবার সকালেই নাবালিকার অভিযোগের ভিত্তিতে অ্যাম্বুলেন্সের চালক অভিযুক্ত রঘু সরকারকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে মেয়েটি শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছে হাসপাতালে। নির্যাতিতার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিবেশী হওয়া কারণে কখনও এর আগে এরকম ঘটনা কারোর সঙ্গেই ঘটায়নি। তবে এই ঘটনার পর অভিয্ক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তাঁরা।
পুলিশসূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে বছর ১৩-এর নাবালিকাকে নিজের ঘরে ডাকে সে। তারপরেই তাঁর ওপর আক্রমণ করে। জেরজবরদস্তি করে তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি। তারপর হাতে টাকা গুজে দিয়ে বলে কাউকে না জানাতে। এমনকী পরিবারের সদস্যদের প্রাণনাশেরও হুমকি দেয় সে। এরপর বাড়িতে অসুস্থ অবস্থায় ফিরলে পরিবারের সন্দেহ হয়। প্রথমে কিছু না বলতে চাইলেও পরবর্তীকালে সে সব জানায়। আর তারপরেই পুলিশে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার ভোরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Nov 30, 2024 03:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

