Coronavirus In West Bengal: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু ১০ জনের, আক্রান্ত ৮৪

২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় (Coronavirus) মৃত্যু হল ১০ জনের। আক্রান্ত হয়েছেন আরও ৮৪ জন। এখনও পর্যন্ত মোট ২ হাজার ৪৬১ জন করোনা আক্রান্ত হয়েছে। যার ১ হাজার ৩৯৪ জনের চিকিৎসা চলছে। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৮২৯ জন। সুস্থতার হার ৩৩.৬৯ শতাংশ। রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৫৩ জন। কোমর্বিডিটিতে মৃত্যুর সংখ্যা ৭২। আজ প্রথম একদিনে ৬৭০৬ জনের করোনা পরীক্ষা হল। এটা একটা নজির। রাজ্যে আক্রান্তের সংখ্যা কমেছে।

Coronavirus In West Bengal: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু ১০ জনের, আক্রান্ত ৮৪
ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

কলকাতা, ১৫ এপ্রিল: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় (Coronavirus) মৃত্যু হল ১০ জনের। আক্রান্ত হয়েছেন আরও ৮৪ জন। এখনও পর্যন্ত মোট ২ হাজার ৪৬১ জন করোনা আক্রান্ত হয়েছে। যার ১ হাজার ৩৯৪ জনের চিকিৎসা চলছে। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৮২৯ জন। সুস্থতার হার ৩৩.৬৯ শতাংশ। রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৫৩ জন। কোমর্বিডিটিতে মৃত্যুর সংখ্যা ৭২। আজ প্রথম একদিনে ৬৭০৬ জনের করোনা পরীক্ষা হল। এটা একটা নজির। রাজ্যে আক্রান্তের সংখ্যা কমেছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হলেন বেলেঘাটা আইডি হাসপাতালের (Beleghata I.D. And B.G. Hospital) ২ জন স্বাস্থ্য কর্মী। তাঁরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন। হাসপাতাল চত্বরে আবাসনে তাঁরা থাকতেন, সে দুটি আবাসনকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই আবাসনে ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই দুটি আবাসনের বাসিন্দা হাসপাতালের কর্মীদের আপাতত কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে। কারোর উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা হবে। পরিস্থিতি খতিয়ে দেখে এক সপ্তাহ পর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও পড়ুন: Coronavirus In West Bengal: করোনাভাইরাসে আক্রান্ত বেলেঘাটা আইডি হাসপাতালের ২ জন স্বাস্থ্য কর্মী

এদিকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে একটা প্রথম করোনা আক্রান্তের খবর মিলল। আক্রান্ত যুবক কলকাতায় একটি মিষ্টির দোকানে কাজ করেন। অন্যদিকে পূর্ব বর্ধমানে মুম্বই ফেতর দুজন করোনা আক্রান্ত। কাঁকসার কোভিড হাসপাতালে ভরতি রয়েছেন তাঁরা। এছাড়া করোনা আক্রান্ত কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের (Combat Force) এক এএসআই (ASI)। আরও ১৯ জনের নমুনা সংগ্রহ। পুলিশ ট্রেনিং স্কুলে কর্মরত কমব্যাট ফোর্সের ওই এএসআই। গতকাল তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওই পুলিশ কর্মীর সংস্পর্শে আসায় আরও ১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়।

(The above story first appeared on LatestLY on May 15, 2020 09:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).