Blast At Plastic Factory In Malda: মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৫ শ্রমিক

মালদার (Malda district) কালিয়াচক থানার সুজাপুরে (Sujapur) প্লাস্টিক কারখানায় (Plastic Factory) বিস্ফোরণ। আট শ্রমিক গুরুতর আহত হয়েছেন। প্লাস্টিক কারখানার মেশিন ব্লাস্ট করেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ। জানা যাচ্ছে, আহত ৮ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Blast At Plastic Factory In Malda: মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৫ শ্রমিক
সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ (Photo: Twitter)

কালিয়াচক, ১৯ নভেম্বর: মালদার (Malda district) কালিয়াচক থানার সুজাপুরে (Sujapur) প্লাস্টিক কারখানায় (Plastic Factory) বিস্ফোরণ। ৫ শ্রমিকের মৃত্যু। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। প্লাস্টিক কারখানার মেশিন ব্লাস্ট করেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ। আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনাস্থানে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এছাড়াও  মৃতদের নিকটাত্মীয়দের ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান।

ফায়ার টেন্ডারগুলি আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ধ্বংসাবশেষের নীচে থেকে আগুনে বেঁচে যাওয়া জিনিসপত্র উদ্ধারেরও চেষ্টা চলছে।জুলাই মাসে মালদা শহরের বাগবাড়িতে চলন্ত টোটোয় বিস্ফোরণ হয়।ছিন্নভিন্ন হয়ে যান চালক। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর।

(The above story first appeared on LatestLY on Nov 19, 2020 02:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).