Hooghly Accident: হুগলিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুই শিশু সহ ৭ জনের মৃত্যু

যাত্রী বোঝাই টোটোকে দ্রুত গতির একটি ডাম্পার ধাক্কা মারে, দুর্ঘটনায় চালক সহ টোটোয় থাকা সাত জনেরই মৃত্যু হয়েছে৷

Hooghly Accident: হুগলিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুই শিশু সহ ৭ জনের মৃত্যু
প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

কলকাতা: হুগিল (Hooghly)-তে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। দুই শিশু সহ ৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, গুড়াপের কাংসারিপুরে জাতীয় সড়কের উপরে যাত্রী বোঝাই টোটোকে দ্রুত গতির একটি ডাম্পার (Dumper) ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় চালক সহ টোটোয় থাকা সাত জনেরই মৃত্যু হয়েছে৷

নিহতরা হলেন বিদ্যুত বেরা , তাঁর স্ত্রী প্রীতি বেরা, এবং তাঁদের ছেলে বিহান বেরা ৷ তাঁরা হুগলির দাদপুর বক্রেশ্বর এলাকার বাসিন্দা। অন্যান্য টোটা যাত্রীরা হলেন শ্রীজা ভট্টাচার্য, নূপুর দাস, রামপ্রসাদ দাস এবং সৌমেন ঘোষ। আরও পড়ুন: Tejas Jet Crashes: জয়সলমীরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তেজস, দেখুন ভিডিও

স্থানীয় সূত্রে খবর, টোটোটি রাস্তা পার হচ্ছিল সেই সময় বিপরীত দিক থেকে দ্রুত গতির ডাম্পারটি এসে ধাক্কা দেয়।

(The above story first appeared on LatestLY on Mar 12, 2024 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).