Xiaomi's Mi Box 4K Box: আজ থেকেই ভারতে বিক্রি শুরু হল Xiaomi-র MI Box 4K বক্স, জানুন স্পেসিফিকেশন ও দাম
আজ থেকেই ভারতে বিক্রি শুরু হল Xiaomi-র MI Box 4K বক্স। শুক্রবার লঞ্চ হয়েছে Xiaomi Mi Box 4K। এই প্রোডাক্ট ব্যবহার করে যে কোন টিভি অথবা মনিটরকে স্মার্ট টিভি করা যাবে। নতুন স্ট্রিমিং বক্সে Android TV 9 অপারেটিং সিস্টেম রয়েছে। তাই যে কোনও এইচডিএমআই পোর্টে কানেক্ট করা যাবে। Wifi-র মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হবে এই ডিভাইস। থাকছে ব্লুটুথ রিমোট ও প্লে স্টোর সাপোর্ট।

Xiaomi Mi Box 4K-এর স্পেসিফিকেশন:
যে কোন টিভির সঙ্গে এই স্ট্রিমিং বক্স কানেক্ট করে অ্যানড্রয়েড স্মার্ট টিভি করা যাবে। Xiaomi Mi Box 4K-তে স্টক অ্যানড্রয়েড ইন্টারফেস চলবে। অন্যান্য অ্যানড্রয়েড টিভিতে কোম্পানির নিজস্ব PatchWall স্কিন ব্যবহার হলেও স্ট্রিমিং বক্সে স্টক অ্যানড্রয়েড দিয়েছে চিনের সংস্থাটি। Xiaomi Mi Box 4K-তে একটি HDMI পোর্ট থাকছে। এছাড়াও থাকছে একটি USB পোর্ট ও একটি 3.5 মিমি অডিও জ্যাক। ব্লুটুথের মাধ্যমে এই ডিভাইসের সঙ্গে হেডফোন ও অন্যান্য অ্যাকসেসারি কানেক্ট করা যাবে। থাকছে বিল্ট-ইন Chromecast Ultra। ফলে স্মার্টফোন থেকে 4K কাস্ট করা যাবে। MI Box 4K সাউন্ড বক্সে থাকছে মালি ৪৫০ জিপিইউ দিয়ে তৈরি কোয়াড-কোর 64-বিট প্রসেসর।
এই বক্সে রয়েছে 2 জিবি RAM, এবং 8 জিবি ইন্টারনাল স্টোরেজ। এই বক্সটি ব্লুটুথ 4.2 সুবিধা রয়েছে। MI বক্সের সঙ্গে যে রিমোট কন্ট্রোল রয়েছে তার উপরে একটি ডেডিকেটেড Google Assistant ‘কি’ রয়েছে। শুধু তাই নয়, এটিতে Netflix আর Amazon Prime ভিডিয়ো স্ট্রিম করারও বিশেষ ‘কি’ রয়েছে।
দাম: Xiaomi-এর MI Box 4K সাউন্ড বক্সের দাম ৩,৪৯৯ টাকা।
(The above story first appeared on LatestLY on May 10, 2020 05:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).