Xiaomi 13 Pro to launch on February 26: ১ ইঞ্চির ক্যামেরা স্মার্টফোন নিয়ে ভারতের বাজারে আসছে শাওমি

২৬ শে ফ্রেবরুয়ারী লঞ্চ হবে শাওমির ১ ইঞ্চির ক্যামেরা যুক্ত স্মার্টফোন

Xiaomi 13 Pro to launch on February 26: ১ ইঞ্চির ক্যামেরা স্মার্টফোন নিয়ে ভারতের বাজারে আসছে শাওমি
Photo credit twiter

১ ইঞ্চির ক্যামেরা। ভারতের বাজারে নতুন ক্যামেরার স্মার্টফোন মডেল আনতে চলেছে শাওমি।আগামী ২৬ শে ফ্রেবরুয়ারী নতুন এই মডেল উন্মোচন করার কথা রয়েছে বিশ্বের বাজারে।তবে একই সঙ্গে ভারতের বাজারেও লঞ্চ করবে এই নতুন ফোন। ২ টি মডেল বাজারে আনছে তারা। প্রথমটি শাওমির১৩ এবং জায়োমি ১৩ প্রো। তবে অতীতে ট্র্যাক রেকর্ডের কথা ভেবে ভারতের বাজারে শুধু প্রো মডেলই লঞ্চ করবে জায়োমি।ভারতের প্রথম ১ ইঞ্চির ক্যামেরা থাকবে এই মডেলটিতে।

এক নজরে দেখে নেওয়া যাক এর বেশ কিছু বৈশিষ্ট্য

শাওমির ১৩ প্রোতে থাকছে 6.73 ইঞ্চির কার্ভড ডিসপ্লে ১৪৪০ পি রেজুলিউশন।কনিং গরিলা গ্লাস, ১২০ হার্জের ডিসপ্লে,৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ফোনটিতে।এছাড়া স্ন্যাপড্রাগনের ৮ জেনারেশনের প্রসেসর, ৫১২ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম থাকছে মোবাইলটিতে।

এরপাশাপাশি ২৫৬ জিবির ভ্যারিয়েন্টও থাকছে মোবাইলটিতে।

তবে সবথেকে আকর্ষনের বিষয়বস্তু হচ্ছে এর ক্যামেরা।এতে থাকছে ৫০ মেগাপিক্সেলের ১ ইঞ্চি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এছাডা় ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সেটআপ থাকছে ৫০০০ এমএইচ ব্যাটারির জন্য। ভারতের বাজারে এর দাম পডে় যেতে পারে প্রায় ৬৫ হাজার টাকার কাছাকাছি। অ্যান্ড্রয়েড ১৩ ওপর চলবে এই নতুন ফোন।

(The above story first appeared on LatestLY on Feb 14, 2023 07:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).