Total Solar Eclipse 2026: আগামী ১২ অগাস্ট, বুধবারে সংঘটিত হতে চলেছে এই বছরের একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মহাজাগতিক এই বিরল দৃশ্যটি গ্রিনল্যান্ড আইসল্যান্ড উত্তর রাশিয়া স্পেন এবং পর্তুগালের কিছু অংশ থেকে দেখা যাবে। ইউরোপ এবং উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন। তবে ভারতীয় উপমহাদেশে ওই সময় রাত থাকবে তাই ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীদের এই দৃশ্য দেখানোর জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা না সা তাদের অফিশিয়াল প্ল্যাটফর্মে বিশেষ সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে।
ভারতে সূর্যগ্রহণের তারিখ এবং সময়সূচি
ভারতীয় সময় অনুসারে ১২ আগস্ট গভীর রাতে এই মহাজাগতিক ঘটনাটি শুরু হবে এবং শেষ হবে ১৩ আগস্ট ভোরে।
বিশ্বজুড়ে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ টা ২ মিনিটে।
বিশ্বজুড়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে রাত ১০ টা ২৩ মিনিটে।
গ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যাবে রাত ১১ টা ১৬ মিনিটে।
পূর্ণগ্রাস গ্রহণ শেষ হবে রাত ১২ টা ৮ মিনিটে।
আংশিক সূর্যগ্রহণ সম্পূর্ণ শেষ হবে রাত ১ টা ২৮ মিনিটে।
গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের কাছে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলার প্রক্রিয়া সর্বোচ্চ ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে।
ভারতে দৃশ্যমানতা এবং সামাজিক প্রভাব
যেহেতু সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় চলাকালীন দক্ষিণ এশিয়ায় সূর্য দিগন্তের অনেক নিচে অবস্থান করবে তাই ভারতে গ্রহণের কোনো অংশ দেখা যাবে না। ভারত থেকে এই দৃশ্য দেখা যাবে না বলে প্রচলিত সূতক কাল বা কোনো সামাজিক বিধিনিষেধ কার্যকর হবে না। দেশের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান এবং মন্দির স্বাভাবিক সময়সূচি মেনেই খোলা থাকবে।
দেখুন ভিডিও
ইউরোপে গ্রহণের পথ এবং ভৌগোলিক গুরুত্ব
গ্রহণের সময় চাঁদের ছায়া পৃথিবীর বুকে প্রায় ৩০৫ কিলোমিটার বিস্তৃত একটি পথ তৈরি করবে। গ্রহণের এই ছায়াপথটি উত্তর রাশিয়া থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড অতিক্রম করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করবে। অন্যদিকে কানাডা উত্তর আমেরিকা যুক্তরাজ্য এবং আফ্রিকার বাসিন্দারা আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন। ইউরোপের মূল ভূখণ্ডে ১৯৯৯ সালের পর এটিই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। একইভাবে স্পেনে ১৯০৫ সালের পর প্রথমবার এই পূর্ণগ্রাস দেখা যাবে।
নাসার লাইভ স্ট্রিমিং দেখার প্রক্রিয়া
যেহেতু ভারতে ওই সময় রাত থাকবে তাই মহাকাশপ্রেমীদের জন্য অনলাইন সরাসরি সম্প্রচারই একমাত্র মাধ্যম। না সা তাদের অফিশিয়াল ওয়েবসাইট ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ঘটনা সরাসরি সম্প্রচার করবে। আইসল্যান্ড এবং স্পেনের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে হাই রেজোলিউশন টেলিস্কোপের মাধ্যমে গ্রহণের দৃশ্য দেখানো হবে। এর সাথে মহাকাশ বিজ্ঞানী এবং গবেষকদের বিশেষ তথ্য ও আলোচনা এই সরাসরি সম্প্রচারে যুক্ত থাকবে।