Samsung Galaxy F41 Launch: ৬ হাজার মেগাহার্ৎজ ব্যাটারির স্মার্টফোন, দেখুন ফিচার্স এবং দাম
সামস্যাং দুনিয়ায় এল একেবারে অত্যাধুনিক প্রযুক্তির Galaxy F41স্মার্টফোন। ১৬ অক্টোবর থেকে ফ্লিপকার্ট এবং Samsung.com-এ কিনতে পাওয়া যাবে স্মার্টফোনটি, থাকছে ১,৫০০ টাকার ছাড় এবং ১০ শতাংশ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ক্যাশব্যাক অফার। Galaxy F41 স্মার্টফোনটিতে রয়েছে ৬.৪ ইঞ্চির FHD+ sAMOLED Infinity-U ডিসপ্লে।

স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা ফিচার- ৬৪ এমপি মেইন ক্যামেরা, ৮ এমপি আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫ এমপি টেরটিয়ারি সেন্সর। স্মার্টফোনটির সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ৩২ এমপি শ্যুটার। স্মার্টফোনটি পাওয়ার্ড বাই Exynos 9611 SoC। স্মার্টফোনটিতে রয়েছে Android 10 বেসড One UI Core অপারেটিং সিস্টেম। Galaxy F41 স্মার্টফোনটি পাওয়া যাবে- সবুজ (Fusion Green), নীল (Fusion Blue) এবং কালো (Fusion Black) এই তিনটি রঙে।
স্মার্টফোনটিতে রয়েছে 15W চার্জার-সহ ৬ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি। Samsung Galaxy F41-র দাম 6GB ও 64GB-র জন্য ১৬,৯৯৯ টাকা এবং 6GB ও 128GB-র দাম ১৭,৯৯৯ টাকা।
(The above story first appeared on LatestLY on Oct 09, 2020 06:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).