মহিলাদের ওয়ার্ল্ডকাপ ২০১৯ দিন ১: আজ থেকে শুরু হওয়া ফিফা মহিলাদের বিশ্বকাপের রঙে রঙীন Google Doodle
Google Doodle-এ যেভাবে জন্মদিন থেকে নানা দিবসের কথা মনে রেখে নানা ভাবে সাজানো হয়, আজ তেমন মহিলাদের ফুটবল বিশ্বকাপের কথা থাকল।
আজ থেকে শুরু হচ্ছে ফিফা আয়োজিত মহিলাদের ফুটবল বিশ্বকাপ (FIFA Women's World Cup 2019)। পুরুষদের ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সে হবে এই মহিলাদের ফুটবলের বিশ্ব সেরার আসর। আর প্রতিদিনই Google Doodle-এ যেভাবে জন্মদিন থেকে নানা দিবসের কথা মনে রেখে নানা ভাবে সাজানো হয়, আজ তেমন মহিলাদের ফুটবল বিশ্বকাপের কথা থাকল। Google ডুডলে দেখা যাচ্ছে মহিলাদের ফুটবলের ওপর এক অ্যানিমেশন ছবি। যাতে ক্লিক করলেই খুলছে FIFA Womens World Cup 2019-নিয়ে নানা ওয়েবসাইট। মোট ২৪টি দেশকে নিয়ে হচ্ছে মহিলাদের অষ্টম ফিফা বিশ্বকাপ ২০১৯।
অংশগ্রহণকারী ২৪টি দেশকে ৬টি গ্রুপে ভাগ করে হচ্ছে এই বিশ্বকাপ। আজ, ৭ জুন উদ্বোধনী ম্যাচে খেলবে ফ্রান্স-দক্ষিণ কোরিয়া। ঠিক এক মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। ফাইনালে খেলবে ৭ জুলাই। ফ্রান্সে এই প্রথম হচ্ছে মহিলাদের ফুটবল বিশ্বকাপ, ইউরোপে তৃতীয়বার। ১৯৯১ সাল থেকে মহিলাদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র। আরও পড়ুন- Google Doodle: বিশ্বের প্রথম মহিলা ডক্টরেট Elena Cornaro Piscopia-কে ডুডলিং শ্রদ্ধার্ঘ
এশিয়ার দেশ হিসেবে ২০১১ বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় জাপান। যদিও আজ পর্যন্ত পুরুষদের ফিফা বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও এশিয়ার দেশ ফাইনালে উঠতে পারেনি। ২০১৫ কানাডায় আয়োজিত মহিলাদের ফিফা বিশ্বকাপে ফাইনালে আমেরিকার কাছে হেরে রানার্স হয়েছিল জাপান। এবারও এশিয়ার দেশগুলো কাছে ভাল কিছুর প্রত্যাশা আছে।
গতবার মহিলাদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। পুরুষদের ফুটবলে যাই হোক মহিলাদের ফুটবলে কিন্তু মার্কিনীরা অপ্রতিরোধ্য। এশিয়ার দেশ জাপান আর দক্ষিণ আমেরিকার শক্তিশালী দেশ আর্জেন্টিনা আছে একই গ্রুপে। মহিলাদের ফুটবলে বড় শক্তি-ব্রাজিল আছে জামাইকা, অস্ট্রেলিয়া, ইটালির সঙ্গে একই গ্রুপে। ক্যারিবিয়ান দেশ হিসেবে উসেইন বোল্টের দেশ জামাইকা এই প্রথম মহিলাদের বিশ্বকাপে খেলছে। আয়োজক দেশ ফ্রান্স আছে দক্ষিণ কোরিয়া, নরওয়ে, নাইজেরিয়ার সঙ্গে A- গ্রুপে। B গ্রুপে আছে- জার্মানি, চিন, স্পেন, দক্ষিণ আফ্রিকা। ব্রাজিল আছে সি গ্রুপে। আর্জেন্টিনা, স্পেনের সঙ্গে একই গ্রুপে ইংল্যান্ড, স্কটল্যান্ড।
(The above story first appeared on LatestLY on Jun 07, 2019 03:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

