Chinese Rocket Debris To Fall On Earth: চিনা রকেটের ধ্বংসাবশেষ ভেঙে পড়তে পারে পৃথিবীতে, এবার তাহলে কী হবে?

সম্প্রতি উৎক্ষেপণ করা একটি চিনা রকেটের (Chinese Long March 5B Rocket) মোট ২৫ টন মহাকাশ-বর্জ্য (Space Junk) পৃথিবীতে পড়তে পারে। ৩১ জুলাই বিপুল পরিমাণ মহাকাশ-বর্জ্যের পৃথিবীতে বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর অরবিটাল অ্যান্ড রিএন্ট্রি ডেব্রিস স্টাডিজ (Centre for Orbital and Reentry Debris Studies)। এই মার্কিন অ্যারোস্পেস কর্পোরেশনের বিশেষজ্ঞদের মতে, ২৪ জুলাই চিনা লং মার্চ ফাইভ ভি রকেট উৎক্ষেপণ করেছিল। এই সাহায্যেই তিয়ানগং স্পেশ স্টেশন (Tiangong Space Station) নির্মাণের জন্য তিনটি মডিউলের দ্বিতীয়টি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ৫৩.৬ মিটার উচ্চতার মহাকাশ ধ্বংসাবশেষটি ওই উৎক্ষেপণের ফলাফল।

Chinese Rocket Debris To Fall On Earth: চিনা রকেটের ধ্বংসাবশেষ ভেঙে পড়তে পারে পৃথিবীতে, এবার তাহলে কী হবে?
Long March 5B rocket (Photo: IANS)

বেজিং, ২৭ জুলাই: সম্প্রতি উৎক্ষেপণ করা একটি চিনা রকেটের (Chinese Long March 5B Rocket) মোট ২৫ টন মহাকাশ-বর্জ্য (Space Junk) পৃথিবীতে পড়তে পারে। ৩১ জুলাই বিপুল পরিমাণ মহাকাশ-বর্জ্যের পৃথিবীতে বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর অরবিটাল অ্যান্ড রিএন্ট্রি ডেব্রিস স্টাডিজ (Centre for Orbital and Reentry Debris Studies)। এই মার্কিন অ্যারোস্পেস কর্পোরেশনের বিশেষজ্ঞদের মতে, ২৪ জুলাই চিনা লং মার্চ ফাইভ ভি রকেট উৎক্ষেপণ করেছিল। এই সাহায্যেই তিয়ানগং স্পেশ স্টেশন (Tiangong Space Station) নির্মাণের জন্য তিনটি মডিউলের দ্বিতীয়টি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ৫৩.৬ মিটার উচ্চতার মহাকাশ ধ্বংসাবশেষটি ওই উৎক্ষেপণের ফলাফল।

মহাকাশের আবর্জনাটি (Space Debris) ৩১ জুলাইয়ের দিকে পৃথিবীর বায়ুমণ্ডলে অনিয়ন্ত্রিত ভাবে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য ধ্বংসাবশেষের ক্ষেত্র হিসেবে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অন্তর্ভুক্ত রয়েছে। আরও পড়ুন: Google Map street view: এবার শুধু বড় রাস্তা বা হাইওয়ে নয়, ছোট সরণীতেও পথ দেখাবে গুগল ম্যাপের স্ট্রীট ভিউ পরিষেবা

তবে এক্ষেত্রে আশার আলো জনবহুল স্থানে এটি ভেঙে পড়ার সম্ভাবনা একেবারেই কম। এর অনিয়ন্ত্রিত প্রকৃতির কারণে একটি জনবহুল এলাকায় ধ্বংসাবশেষ অবতরণ করার সম্ভাবনা নেই। সাধারণ নিয়ম হল যে একটি বড় বস্তুর মোট ভরের ২০-৪০ শতাংশ মাটিতে পৌঁছবে, যদিও এটি বস্তুর নকশার উপর নির্ভর করে। বিশ্বের জনসংখ্যার ৮৮ শতাংশেরও বেশি মহাকাশ আবর্জনার সম্ভাব্য ধ্বংসাবশেষের পদচিহ্নের নীচে বাস করে বলে এরোস্পেস মঙ্গলবার জানিয়েছে। ২০২১ সালের মে মাসে আরেকটি লং মার্চ রকেটের টুকরো ভারত মহাসাগরে পড়েছিল। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাশা।

(The above story first appeared on LatestLY on Jul 27, 2022 07:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).