Amazon Great Indian Festival 2023: পুজোর আগে জলের দরে অ্যামাজনে মিলবে নানা জিনিস, জানুন কবে থেকে শুরু গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল

বছরে একবার উৎসবের মরসুমে হয় অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল।

Amazon Great Indian Festival 2023: পুজোর আগে জলের দরে অ্যামাজনে মিলবে নানা জিনিস, জানুন কবে থেকে শুরু গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল
Amazon, Representational Image (Photo Credit: File Photo)

Amazon Great Indian Festival 2023 Dates: পুজোর আগে হাজির অ্যামজনের মেগা ফেস্টিভ্যাল। অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের (Amazon Great Indian Festival) দিকে চেয়ে থাকেন নেটিজেনরা। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল মানে সস্তায় আকর্ষণীয় সব জিনিস। সঙ্গে ছাড়, কোনও সুদ ছাড়াই জিনিস কেনার সুযোগ। বছরে একবার উৎসবের মরসুমে হয় অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল।

চলতি বছর ৮ অক্টোবর থেকে হবে অনলাইন শপিংয়ের এই ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল বিভিন্ন নামী কোম্পানি তাদের স্মার্ট ফোন থেকে ল্যাপটপ, পোশাক-জুতো সহ নানা জিনিসে বড় ছাড় দেয়। গ্রাহকরা তাঁদের প্রাথমিক অর্ডারে বিনামূল্যে ডেলিভারি পান। ডেলিভারির সময় আইটেমগুলোর জন্য অর্থপ্রদানের নানা বিকল্প এবং সহজ রিটার্ন পলিসি পাবেন তাঁরা। স্মার্টফোন, ট্যাবে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারে অ্যামাজন।

দেখুন এক্স

২৪ ঘণ্টা আগে মানে ৭ অক্টোবর থেকে অ্যামাজন মেম্বাররা এই 'Amazon Great Indian Festival’-এর সুবিধা নিতে পারবেন। গোটা দেশজুড়ে অ্যামজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল-এবার বড় সাড়া ফেলবে কোম্পানির আশা।

(The above story first appeared on LatestLY on Sep 29, 2023 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).