Asteroid Heading Towards Earth: তীব্র বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, কী হবে এবার?

তীব্র বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু (Asteroid)। আমেরিকান স্পেস এজেন্সি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা (NASA) জানিয়েছে, ১৬ মে রাত ২টো বেজে ৪৮ মিনিটে 2008 TZ3 নামের এই বিশাল গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসবে। নাসা আরও জানিয়েছে, গ্রহাণুটির প্রস্থ ১,৬০৮ ফুট। তুলনামূলকভাবে, এটি নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের (Empire State building) থেকেও বড়। এছাডা়ও এটি আইফেল টাওয়ার (Eiffel Tower) ও স্ট্যাচু অফ লিবার্টির (Statue of Liberty) চেয়ে বড়।

Asteroid Heading Towards Earth: তীব্র বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, কী হবে এবার?
asteroid (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ১৩ মে: তীব্র বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু (Asteroid)। আমেরিকান স্পেস এজেন্সি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা (NASA) জানিয়েছে, ১৬ মে রাত ২টো বেজে ৪৮ মিনিটে 2008 TZ3 নামের এই বিশাল গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসবে। নাসা আরও জানিয়েছে, গ্রহাণুটির প্রস্থ ১,৬০৮ ফুট। তুলনামূলকভাবে, এটি নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের (Empire State building) থেকেও বড়। এছাডা়ও এটি আইফেল টাওয়ার (Eiffel Tower) ও স্ট্যাচু অফ লিবার্টির (Statue of Liberty) চেয়ে বড়।

স্পেস রক পৃথিবীতে আঘাত করলে বিশাল ক্ষতি হতে পারে। কিন্তু মহাকাশ বিজ্ঞানীদের হিসাব বলছে এটি আমাদের গ্রহ থেকে প্রায় ২.৫ মিলিয়ন মাইল দূর দিয়ে চলে যাবে। খাতায় কলমে এই দূরত্ব অনেক মনে হতে পারে, তবে মহাকাশের দিক থেকে তা নয়। আর সেই কারণেই নাসা এটিকে "ক্লোজ অ্যাপ্রোচ" হিসেবে চিহ্নিত করেছে। আরও পড়ুন: NASA’s Telescope Captures Images Of Galaxy: প্রতিবেশী গ্যালাক্সির ছবি তুলে চমকে দিল নাসার নয়া টেলিস্কোপ, দেখুন ভিডিও

এর আগেও এই গ্রহাণুটি আমাদের গ্রহকে পরিদর্শন করেছে৷ শেষবার ২০২০ সালের মে মাসে পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে। পৃথিবী আর ওই গ্রহাণুর দূরত্ব ছিল ১.৭ মিলিয়ন মাইল। এই গ্রহাণুটি প্রতি ২ বছর অন্তর পৃথিবীর পাশ দিয়ে যায়। পরের বার এটি ২০১৪ সালের মে মাসে পৃথিবীর কাছ দিয়ে চলে যাবে। গ্রহাণুটি আবার ২১৬৩ সালের মে মাসে পৃথিবীর কাছাকাছি আসবে।

(The above story first appeared on LatestLY on May 13, 2022 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).