IND vs PAK Davis Cup 2024: পাকিস্তানের মাটিতে সহজ জয় ভারতের
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ৬০ বছর ডেভিস কাপে খেলতে নেমে সহজ জয় পেল ভারতীয় টেনিস দল। ইসলামাবাদে রবিবার ডবলসে ইউকি ভামরি-সাকেথ মায়েনি জুটি ৬-২, ৭-৬ (৫) হারান আকিল খান-মুজাম্মিল মুর্তাজা জুটিকে। সেই সুবাদে ভারত প্রথম ৩টে ম্যাচে জিতে টাই জিতে নিল ভারত।
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ৬০ বছর ডেভিস কাপে খেলতে নেমে সহজ জয় পেল ভারতীয় টেনিস দল। ইসলামাবাদে রবিবার ডবলসে ইউকি ভামরি-সাকেথ মায়েনি জুটি ৬-২, ৭-৬ (৫) হারান আকিল খান-মুজাম্মিল মুর্তাজা জুটিকে। সেই সুবাদে ভারত প্রথম ৩টে ম্যাচে জিতে টাই জিতে নিল ভারত। গতকাল, শনিবার সিঙ্গলসের দুটি ম্যাচে জেতেন রামকুমার রামানাথন ও শ্রীরাম বালাজি। পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপে টানা আটটা টাইয়ে জিতে, কখনও না হারার রেকর্ড অক্ষত রাখল ভারতীয় টেনিস দল।
পাকিস্তানকে পাকিস্তানে হারিয়ে প্লে অফের গ্রুপ ১-এ উঠে গেল ভারত। গত বছর সেপ্টেম্বরে মরক্কোকে দেশের মাটিতে ৪-১ হারিয়ে প্লে অফ গ্রুপ-২-তে উঠে পাকিস্তানের মুখে পড়েছিল ভারতীয় টেনিস দল। রোহন বোপান্নার অবসরের প্রথম ডেবিস কাপ টাইয়ে সসম্মানে পাশ করলেন রামকুমার-বালাজিরা।
দেখুন ভিডিয়ো
🎾INDIA WON THE DAVIS CUP TIE 3-0
Yuki Bhambri & Saketh Myneni defeated Aqeel Khan/Muzammil Murtaza🇵🇰 6-2, 7-6(5) at Men's Doubles in the Davis Cup World Group 1 Playoff.
India now has an 8-0 H2H over Pakistan in the Davis Cup.pic.twitter.com/ZPWp0g98lt
— SPORTS ARENA🇮🇳 (@SportsArena1234) February 4, 2024
গতকাল, শনিবার প্রথম সিঙ্গলসে রামকুমার রামানাথন হারান পাকিস্তানের এক নম্বর খেলোয়াড় আইসাম উল কুরেশিকে। ৪৩ বছরের আইসামের বিরুদ্ধে তিন সেটের লড়াই রামকুমার জেতেন ৬-৭ (৩), ৭-৬, ৬-০। দ্বিতীয় সিঙ্গলসে শ্রীরাম বালাজি ৭-৫, ৬-৩ হারান ৪৪ বছরের আকিল খানকে।
(The above story first appeared on LatestLY on Feb 04, 2024 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

