WT20 WC 2023: পুরুষদের ব্যর্থতা ঢেকে এই প্রথম ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মহিলারা, সামনে অস্ট্রেলিয়া
অঘটন ঘটিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। পুরুষ দল কখনও না পারলেও দক্ষিণ আফ্রিকার মহিলারা প্রথমবার বিশ্বকাপের ফাইনালে খেলবে।
এই প্রথম পুরুষ বা মহিলা, যে কোনও ধরনের যে কোনও ফর্ম্যাটের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। পুরুষ দল কখনও না পারলেও দক্ষিণ আফ্রিকার মহিলারা প্রথমবার বিশ্বকাপের ফাইনালে খেলবে। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ইংল্য়ান্ডকে ৬ রানে হারাল আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। এই প্রথম মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। রবিবার কেপটাউনে ফাইনালে মুখোমুখি পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আয়োজক দক্ষিণ আফ্রিকা।
মহিলাদের টি-২০ বিশ্বকাপ মানেই ফাইনালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ, এমন মিথটা এবার ভাঙল প্রোটিয়া। ২০১২, ২০১৪,২০১৮-শেষ চারটে টি-২০ বিশ্বকাপের তিনটে-তে ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এবার সেই হিসেব উল্টে দিল আয়োজকরা। যে দক্ষিণ আফ্রিকা মহিলা দল এবার টি-২০ বিশ্বকাপটা শুরু করেছিল শ্রীলঙ্কার মত দলের কাছে হেরে। সেমিফাইনালেও দক্ষিণ আফ্রিকা উঠেছিল গ্রুপে মাত্র দুটো ম্যাচে জিতে রানরেটের ভিত্তিতে। আরও পড়ুন-সেমিফাইনালে হারের পর চোখের জল লুকোতে চশমা হরমনপ্রীতের, ভেঙ্গে পড়লেন প্রাক্তন অধিনায়কের সামনে
দেখুন টুইট
#DYK: After 1998 ICC Champions Trophy, this is the first time South Africa's men or women's team has reached an ICC tournament Final.
In a World Cup, T20 or ODI, this is their first ever final appearance, Men's or Women's😱#SAWvsENGW | #T20WorldCup2023 pic.twitter.com/EW2oqIWOvp
— Cricket.com (@weRcricket) February 24, 2023
এদিন, সেমিফাইনালে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার মহিলারা নির্ধারিত ২০ ওভারে করে ৪ উইকেটে ১৬৪ রান। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লৌরা ওলভারট (৫৩) ও তাজমান ব্রিটস (৬৮) অনবদ্য ব্যাটিং করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে ইংল্যান্ড। তবে ন্যাট স্কিভার-ব্রুন্ট (৪০)-ফেরার পর চাপে পড়ে যায় ইংল্যান্ড। শেষ অবধি পুরো ২০ ওভার ব্যাট করে ইংল্যান্ড ৮ উইকেটে করে ১৫৮ রান। প্রোটিয়া পেসার আয়াবোঙ্গা খাকা (৪/২৯) দারুণ বোলিং করেন।
(The above story first appeared on LatestLY on Feb 24, 2023 10:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

