Wimbledon 2025: উইম্বলডন সেমিফাইনালে আলকারাজ-টেলর ফ্রিটজ, পুরুষদের অন্য সেমিতে জোকোভিচ-সিনার

Wimbledon 2025: উইম্বলডন সেমিফাইনালে আলকারাজ-টেলর ফ্রিটজ, পুরুষদের অন্য সেমিতে জোকোভিচ-সিনার

প্রতিপক্ষকে উড়িয়ে উইম্বলডন সেমিফাইনালে পৌঁছে গেলেন আলকারাজ। ১ ঘণ্টা ৩৯ মিনিটেই নরিকে উড়িয়ে দিলেন ৬–২, ৬–৩, ৬–৩ গেমে। প্রথম সেমিফাইনালে দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ পঞ্চম বাছাই র মুখোমুখি হবেন।পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে টেলর ফ্রিৎজকেও কঠিন লড়াই করতে হল। তাঁর প্রতিপক্ষ ছিলেন ১৭তম বাছাই কারেন খাচানভ। ২ ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ে ফ্রিৎজের পক্ষে ম্যাচের ফল ৬–৩, ৬–৪, ১–৬, ৭–৬ (৭–৪)

দ্বিতীয় সেমিফাইনালে ষষ্ঠ বাছাই সার্বিয়ান এবং সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ শীর্ষ বাছাই জ্যানিক সিনারের মুখোমুখি হবেন। এখন সবাই উইম্বলডন ফাইনালে আলকারাজ–জকোভিচ লড়াই দেখার প্রতীক্ষায় রয়েছেন। কিন্তু তার আগে জকোভিচকে টপকাতে হবে সিনার বাধা।

পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালগুলি ১২তম দিনে লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে অনুষ্ঠিত হবে।

সেমিফাইনালের সময়ঃ-

পুরুষদের একক, সেমিফাইনাল - (২) কার্লোস আলকারাজ (স্পেন) বনাম [৫] টেলর ফ্রিটজ (মার্কিন যুক্তরাষ্ট্র) - সন্ধ্যা ৬টা আইএসটি (স্থানীয় সময় দুপুর ১:৩০)

পুরুষদের একক, সেমিফাইনাল - [১] জনিক সিনার (ইতালি) বনাম [৬] নোভাক জোকোভিচ (সার্বিয়া)

 

(The above story first appeared on LatestLY on Jul 11, 2025 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).