Maria Sharapova: মারিয়া শারপোভের হবু সন্তানের বাবা কে জানেন!
মা হতে চলেছেন রাশিয়ার প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা (Maria Sharapova)। মঙ্গলবার নিজের ৩৫তম জন্মদিনে তিনি এই সুখবর দিয়েছেন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন শারাপোভা।
মা হতে চলেছেন রাশিয়ার প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা (Maria Sharapova)। মঙ্গলবার নিজের ৩৫তম জন্মদিনে তিনি এই সুখবর দিয়েছেন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন শারাপোভা। সেখানে তাঁকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিতে বেবি বাম্প একেবারে স্পষ্ট।
ছবির ক্যাপশনে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন লিখেছেন, "মূল্যবান সূচনা! দু'জনের জন্মদিনের কেক খাওয়া সবসময়ই আমার বিশেষত্ব।" ২০২০ সালে টেনিসকে বিদায় জানিয়েছেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। ওই বছরেই ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেক্সজান্ডার গিলকসের (Alexander Gilkes) সঙ্গে বাগদান সারেন তিনি।
আসুন জেনে নিই শারাপোভার হবু সন্তানের বাবা-কে নিয়ে কিছু কথা
১) শারাপোভার সঙ্গে সম্পর্ক শুরুর আগে তাঁর পার্টনার আলেকজান্দের গিলকস-এর একটা বিয়ে ছিল। লন্ডনের ছেলে গিলকস ২০১২ সালের জুলাইয়ে ইতালিতে বিয়ে করেছিলেন ফ্যাশান ডিজাইনরার মিসা নোন্নো-কে। ২০১৭ সালে মিসা-র সঙ্গে ডিভোর্স হয়ে যায় গিলকেসের।
২) ২০১৮ থেকে মারিয়া শারাপোভার সঙ্গে ডেট শুরু করেন গিলকস। ২০২০ সালে দুজনের এনগেজমেন্ট হয়। আর এবার দুজনের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে।
৩) মারিয়া শারাপোভার পার্টনার আলেকজান্দের গিলকস হলেন ব্রিটেনের রাজপরিবারের প্রিন্স উইলিয়াম আর হ্যারি-র খুব ভাল বন্ধু।
৪)আলেকজান্দের গিলকস বড় ব্রিটিশ ব্যবসায়ী। ছবি, পুরনো জিনিসপত্র নিলামে বিক্রি করা বিখ্যাত অনলাইন সংস্থা Paddle8 সংস্থার মালিক তিনি।
৫) গিলকসের বাবা ছিলেন লন্ডনের বিখ্যাত ডারমাটোলজিস্ট (ত্বক, চুল, নখের ডাক্তার)।
(The above story first appeared on LatestLY on Apr 20, 2022 11:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

