Wrestlers Protest: নিজেদের জেতা পদক হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দিয়ে প্রতিবাদে সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা

বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে এবার নয়া পদক্ষেপ আন্দোলনরত ভারতীয় কুস্তিগিরদের।

Wrestlers Protest: নিজেদের জেতা পদক হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দিয়ে প্রতিবাদে সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা

নতুন দিল্লি, ৩০ মে: বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)-য়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে এবার নয়া পদক্ষেপ আন্দোলনরত ভারতীয় কুস্তিগিরদের। তাদের ওপর পুলিশী হেনস্থা ও ব্রিজভূষণ সিং কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত কুস্তিগির-রা তাদের জেতা সব পদক হরিদ্বারের গঙ্গায় ছুড়ে ফেলবেন বলে জানালেন।

টোকিও অলিম্পিক্সে পদক জয়ী বজরং পুনিয়া এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তারা প্রতিবাদ হিসেবে তাদের জেতা পদকগুলি গঙ্গায় ছুড়ে ফেলবেন। সাক্ষী মালিক, বিনেশ ফোগাত সহ আন্তর্জাতিক মঞ্চে পদক জয়ী দেশের অন্তত ১৫ জন কুস্তিগির ব্রিজভূষণ সিং কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে বসেছেন।

দেখুন টুইট

গত রবিবার দেশের নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন সাক্ষী মালিক সহ দেশের আন্দোলনরত কুস্তিগিরদের জোর করে যন্তরমন্তর থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। সাক্ষীদের ওপর পুলিশের হেনস্থার ছবি, ভিডিয়োতে তোলপাড় পড়ে যায় গোটা দেশ।

এদিকে, কেরলের প্রাক্তন ডিজি এনসি আস্থানা গতকাল, সোমবার হুমকি দিয়ে বলেছিলেন প্রয়োজন হলে আন্দোলনরত কুস্তিগিরদের দিকে গুলি ছুড়ে ওদের থামাতে হবে। যার জবাবে বজরং পুনিয়া বললেন, উনি বলুন কোথায় আসতে হবে আমরা গুলি খেতে হাজির হয়ে যাবো।

(The above story first appeared on LatestLY on May 30, 2023 01:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).