Virat Kohli: বিরাটের রাজকীয় সেঞ্চুরিতে পাক বধ করে সেমিফাইনালের পথে টিম ইন্ডিয়া

ফের পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন বিরাট কোহলি (Virat Kohli)। দুবাইয়ে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে আনলেন কিং কোহলি।

Virat Kohli: বিরাটের রাজকীয় সেঞ্চুরিতে পাক বধ করে সেমিফাইনালের পথে টিম ইন্ডিয়া
Virat Kohli. (Photo Credits: X)

ফের পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন বিরাট কোহলি (Virat Kohli)। দুবাইয়ে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে আনলেন কিং কোহলি। খুশদিল শাহ-র বলে বাউন্ডারি হাঁকিয়ে উইনিং স্ট্রোক, আর সেই সঙ্গে নিজের ৫১তম ও.য়ানডে সেঞ্চুরিটা করে ফেললেন কোহলি। বিরাটের ১১১ বলে ১০০ রানের ইনিংসেই দুবাইয়ের মহারণের ফয়সালা হয়ে গেল।৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল টিম ইন্ডিয়া।

দারুণ জয় টিম ইন্ডিয়ার

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে পুরো ম্যাচে দাপট দেখিয়ে পাকিস্তানকে উইকেট হারিয়ে দিল টিম ইন্ডিয়া। এদিন দুবাইয়ে ব্যাট, বল, ফিল্ডিং-তিন বিভাগেই মহম্মদ রিজওয়ানদের পরাস্ত করলেন রোহিতরা বাংলাদেশের পর পাকিস্তানকে হারিয়ে চার দলের গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা কার্য়ত নিশ্চিত হয়ে গেল রোহিত শর্মা-র দলের।

কোনও ওভার বাউন্ডারি না হাঁকিয়েই সেঞ্চুরি বিরাটের

কোনও ওভার বাউন্ডারি না হাঁকিয়ে, শুধু সাতটি বাউন্ডারিতেই এদিন সেঞ্চুরি করলেন বিরাট। অসম্ভব ফিটনেস, দুরন্ত রানি বিটুইন দ্য উইকেট, আর বুদ্ধিমান ব্যাটিং করে দলকে ঝুঁকিহীন জয় এনে দিলেন কিং কোহলি।

সেমিফাইনাল কার্যত নিশ্চিত টিম ইন্ডিয়ার, বিদায়ের পথে পাকিস্তান

রবিবার গ্রুপের শেষ ম্য়াচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হারলেও শেষ চারে ওঠার রাস্তা খোলা থাকবে টিম ইন্ডিয়ার। অন্যদিকে, নিউ জিল্যান্ডের পর ভারতের কাছে হেরে গ্রুপ লিগ থেকেই বিদায় নেওয়া কার্যত নিশ্চিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের।

কীভাবে এল জয়

জয়ের জন্য ২৪১ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার-অধিনায়ক রোহিত শর্মা ও শুবমন গিল। কিন্তু পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির দুরন্ত ডেলিভারিতে রোহিত (১৫ বলে ২০) বোল্ড হওয়ার পর মনে হচ্ছিল, ম্যাচে লড়ডাই হতে পারে। কিন্তু তেমন কিছুই হল না, পাক বোলারদের শৃঙ্খলাহীন বোলিং আর গিলের দুরন্ত কিছু শট রিজওয়ানদের এলোমেলো করে দেয়। আব্রার আহমেদের দুরন্ত ডেলিভারিতে গিল (৫২ বলে ৪২ রান)-এর আউটের পর ওয়ানডে-তে এখন ভারতের দুই সেরা ব্যাটার কোহলি আর শ্রেয়স আইয়ার মেজাজে ব্যাট করতে থাকেন।

কোহলি, শ্রেয়সের দুরন্ত পার্টনারশিপ

কোহলি আর শ্রেয়স যেরকম খেলছিলেন তাতে পাক বোলারদের দর্শক হওয়া ছাড়া উপায় ছিল না। তৃতীয় উইকেটে কোহলি ও শ্রেয়স ১১৪ রান যোগ করে দলের সহজ জয় নিশ্চিত করেন। দলের জয় থেকে ৩১ রান দূরে আউট হন শ্রেয়স (

(The above story first appeared on LatestLY on Feb 23, 2025 09:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).