Vinesh Phogat, Wrestling Final, Paris Olympics 2024 Live Streaming: আজ কুস্তিতে ইতিহাস গড়বেন ভিনেশ ফোগাট; কোথায়, কখন সরাসরি দেখবেন এই মুহূর্ত

২০২৪ প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটের ফাইনাল ম্যাচ শুরু হবে আজ রাত (৮ আগস্ট) ভারতীয় সময় রাত ১২ঃ৩০টা নাগাদ

Vinesh Phogat, Wrestling Final, Paris Olympics 2024 Live Streaming: আজ কুস্তিতে ইতিহাস গড়বেন ভিনেশ ফোগাট; কোথায়, কখন সরাসরি দেখবেন এই মুহূর্ত
Vinesh Phogat (Photo Credit: @Abhinav_Bindra/ X)

ভারতীয় সময় অনুসারে, বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024) কুস্তি প্রতিযোগিতায় মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ হিলডেব্র্যান্ডটের (Sarah Hildebrandt) মুখোমুখি হবেন। স্বর্ণপদকের জন্য ভিনেশ ফোগাটের শেষ ম্যাচ ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে কারণ, তিনি প্রথম মহিলা কুস্তিগির যিনি দেশকে এই গর্বের সুযোগ করে দেবেন। নানা প্রতিকূল পরিস্থিতির পর প্রতিযোগিতায় প্রবেশ করা ভিনেশ ফোগাট তিনটি নিশ্চিত জয়ের সাহায্যে ফাইনালে জায়গা করে নিয়েছেন। ২৯ বছর বয়সী এই কুস্তিগীর প্রথম রাউন্ডে শীর্ষ বাছাই এবং টোকিও ২০২০ চ্যাম্পিয়ন জাপানের ইউই সুসাকিকে পরাজিত করেন। এরপর গতকাল রাতেই ভিনেশ কোয়ার্টার ফাইনালে প্রাক্তন ইউরোপীয় চ্যাম্পিয়ন ইউক্রেনের ওকসানা লিভাচ এবং সেমিফাইনালে বর্তমান প্যান আমেরিকান গেমস চ্যাম্পিয়ন কিউবার ইউসনেইলিস গুজম্যানকে পরাজিত করেন। তিনবারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভিনেশ ফোগাট। ভারতীয় কুস্তিগীর ২০১৮ এশিয়ান গেমসে সোনা জিতলেও চোটের কারণে ২০২৩ এশিয়ান গেমস এড়িয়ে যান। তিনি দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী হলেও তাঁর দুটি পদকই এসেছে মহিলাদের ৫৩ কেজিতে। Paris Olympics 2024 Day 12 India Schedule & Streaming: আজ অলিম্পিকের ১২তম দিনে পদকের লড়াইয়ে ভিনেশ ফোগাট, এক নজরে ভারতের দিনের সূচি

কবে আয়োজিত হবে ২০২৪ প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটের ফাইনাল ম্যাচ?  

৮ আগস্ট আয়োজিত হবে ২০২৪ প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটের ফাইনাল ম্যাচ।

কখন থেকে শুরু হবে ২০২৪ প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটের ফাইনাল ম্যাচ? (When to Watch Vinesh Phogat, Paris Olympics 2024 Final  Match)

২০২৪ প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটের ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১২ঃ৩০টা নাগাদ।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটের ফাইনাল ম্যাচ?

২০২৪ প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটের ফাইনাল ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে (Sports18 1 SD এবং Sports18 1 HD TV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটের ফাইনাল ম্যাচ?

২০২৪ প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটের ফাইনাল ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে জিওসিনেমা (Jio Cinema) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Aug 07, 2024 10:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).