Vinesh Phogat: অলিম্পিক সোনাজয়ীর বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ভিনেশ ফোগাটের, পদক জিততে এবার হারাতে হবে ইউক্রেনের কুস্তিগীরকে

প্যারিসে অবিশ্বাস্য জয় দঙ্গল কন্যা ভিনেশ ফোগাটের। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকি ও অলিম্পিকে সোনাজয়ী জাপানের ইউই সুসাকির বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে ২-০ জিতে চমকে দিলেন ভিনেশ।

Vinesh Phogat: অলিম্পিক সোনাজয়ীর বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ভিনেশ ফোগাটের, পদক জিততে এবার হারাতে হবে ইউক্রেনের কুস্তিগীরকে
Vinesh Phogat (Photo Credit: @nnis_sports/ X)

Vinesh Phogat beats Yui Susaki. প্যারিসে অবিশ্বাস্য জয় দঙ্গল কন্যা ভিনেশ ফোগাট (Vinesh Phogat)-এর। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকি ও অলিম্পিকে সোনাজয়ী জাপানের ইউই সুসাকি (Yui Susaki) র বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে ২-০ জিতে চমকে দিলেন ভিনেশ। পদক জেতা নিশ্চিত করতে ইউক্রেনের ওকাসা লিভাচ-কে কোয়ার্টার ফাইনালে হারাতে হবে ভিনেশকে।

অপরাজেয়কে হারিয়ে ভিনেশ ১৪৫ কোটি ভারতীয়দের কাছে সোনা জয়ের স্বপ্ন দেখালেন।মহিলাদের ৫০ কেজি কুস্তির কোয়ার্টার ফাইনালে উঠলেন ভিনেশ। ভিনেশ এমন একজনকে শুরুতে হারালেন যিনি এর আগে কখনও কোনও আন্তর্জাতিক কুস্তি ম্যাচে হারেননি।

টানা ৮০টা ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়া জাপানের সুসাকি-কে ধরাশায়ী করলেন ভিনেশ। বিজেপি-র প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্থা কাণ্ডে প্রতিবাদে গর্জে ওঠা ভিনেশের একটা সময় প্যারিস অলিম্পিকে খেলা নিয়ে বড় রকমের অনিশ্চয়তা ছিল। কিন্তু চোট সারিয়ে দারুণভাবে ফিরে এসে প্যারিসের টিকিট কেটেছিলেন ভিনেশ।

দেখুন খবরটি

অনেকেই ভেবেছিলেন অপরাজেয় জাপানের বিশ্বচ্যাম্পিয়ন কুস্তিগীরের বিরুদ্ধে শুরুতেই বিদায় নেবেন ভিনেশ। কিন্তু খেলা শুরু হতেই কুস্তির ম্যাটে টোকিওর সোনাজয়ীকে ধরাশায়ী করলেন হরিয়ানার কন্যা।

(The above story first appeared on LatestLY on Aug 06, 2024 03:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).