Varun Chakaravarthy: বরুণকে কর্ণ বানিয়ে রাজকোটে হারলেন সূর্যরা, সিরিজ বাঁচিয়ে রাখলেন বাটলাররা

রাজকোটে অবিশ্বাস্য বোলিং করেও দলের ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত পরাজিত হয়ে মাঠ ছাড়তে হল কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)-কে।

Varun Chakaravarthy: বরুণকে কর্ণ বানিয়ে রাজকোটে হারলেন সূর্যরা, সিরিজ বাঁচিয়ে রাখলেন বাটলাররা
Varun Chakaravarthy. (Photo Credits: X)

রাজকোটে অবিশ্বাস্য বোলিং করেও দলের ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত পরাজিত হয়ে মাঠ ছাড়তে হল কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)-কে। ২৪ রান দিয়ে ৫ উইকেটের ম্যাজিকাল বোলিং করেও বরুণদের জেতা হল না। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় খেলায় ভারতকে ২৬ রানে হারালেন জোস বাটলার-রা। সিরিজের ফল এখন টিম ইন্ডিয়ার পক্ষে ২-১। সিরিজের বাকি দুটি ম্যাচ-পুণে (৩১ জানুয়ারি), ও মুম্বইয়ে (২ ফেব্রুয়ারি)। চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচ কলকাতা ও চেন্নাইয়ে জিতেছিল টিম ইন্ডিয়া। এদিনে, এক বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন মহম্মদ সামি। ৩ ওভার বলে করে সামি দিলেন ২৫ রান. কোনও উইকেট পেলেন না।

মুখথুবড়ে পড়ল ভারতের ব্যাটিং

সঞ্জু স্যামসন (৩) থেকে সূর্যকমার যাদব (১৪), চেন্নাইয়ের হিরো তিলক ভার্মা (১৮) থেকে ওয়াশিংটন সুন্দর (৬)-রা খারাপ খেলে দলকে ডোবালেন। হার্দিক পান্ডিয়া (৩৫ বলে ৪০) বল নষ্ট করে শেষ পর্যন্ত ইনিংস শেষের ১১ বল আগে আউট হয়ে জেতার সব আশা শেষ করে দিলেন। ইংল্যান্ডের ১৭১ রানের জবাবে টিম ইন্ডিয়া পুরো ২০ ওভার খেলে করল ৯ উইকেটে ১৪৫ রান। ইংল্যান্ডের স্পিনার জেমি ওভারটন ৩টি, পেসার ব্র্যান্ডন কারসে ২টি উইকেট নেন।

কীভাবে হারল ভারত

রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল টিম ইন্ডিয়া। ৬৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছিলেন সূর্য-রা। শেষ অবধি হার্দিকের ওপর আশা ছিল। কিন্তু তিনি ১৯তম ওভারের প্রথম বলে আউট হয়ে যান।

সিরিজে ব্যবধান কমাল ইংল্যাান্ড

প্রথম ইনিংসের কথা

এদিনে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট (২৮ বলে ৫০) ও লিয়াম লিভিংস্টোন (২৪ বলে ৪৩) দারুণে ব্যাটিং করেন। তবে বরুণের স্পিনের কাজে জব্দ হয়ে যান ব্রিটিশরা। কেকেআর-এর তারকা স্পিনার আউট করেন- বাটলার (২৪), জেমি স্মিথ (৬), জেমি ওভারটন (০), ব্র্যান্ডন কারসে (৩) ও জোফ্রে আর্চার (১)। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় বোলার হিসেবে দুবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার অবিশ্বাস্য স্পেল করলেন বরুণ। এর আগে দক্ষিণ আফ্রিকায় ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। এত অবিশ্বাস্য বোলিংয়ের পরেও চ্যাম্পিয়ন্স ট্রফি দলে বরুণ না থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).