Vaibhav Suryavanshi: যার রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১৪ বছর বয়সে আইপিএলে খেলতে নামল বৈভব সূর্যবংশী
ক মাস আগে আইপিএলের মেগা নিলামে বিহারের ১৪ বছরের বিষ্ময় প্রতিভাকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনেছিল রাজস্থান (RR)।
জয়পুর, ১৯ এপ্রিল: আইপিএলে নয়া নজির। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে খেলতে নামলেন রাজস্থান রয়্যালসের ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার জয়পুরে লখনৌ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে ম্যাচে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে রাজস্থানের দলে নাম আছে বিহারের ১৪ বছরের বৈভবের। চোট পাওয়া অধিনায়ক-উইকেটকিপার সঞ্জু স্য়ামসনের বদলে খেলছেন ১৪ বছরের ২৩ দিনের বৈভব। এমএস ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়ার ওয়ানডে বিশ্বকাপ জয়ের বছরে জন্মেছিল বৈভব। তার আইপিএলের অভিষেক ম্যাচে বৈভবের অধিনায়ক রিয়ান পরাগ ১৭ বছর বয়েসে টুর্নামেন্টে প্রথমবার খেলতে নেমেছিলেন। এখন ঋষভ পন্থের লখনৌ প্রথমে ব্যাট করছে। পরে রাজস্থানের ইনিংসে বৈভবকে ব্যাট হাতে দেখা যেতে পারে।
সবচেয়ে কম বয়েসে আইপিএলে অভিষেক
এর আগে ২০১৯ আইপিএলে ১৬ বছর বয়েসে আরসিবি-র জার্সিতে অভিষেক হয়েছিল প্রায়স রায় বর্মনের। ১৭ বছর বয়েসে আইপিএলে অভিষেক হয় মুজিব উর রহমান, সরফরাজ খান, রিয়ান পরাগ, অভিষেক শর্মা, নুর আহমেদ ও ওয়াশিংটন সুন্দর-এর।
১৪ বছর বয়েসে আইপিএলে অভিষেক
YOUNG STAR 🔥
Youngest player in IPL history,
14y 23d - Vaibhav Suryavanshi (RR) vs LSG, 2025
16y 157d - Prayas Ray Barman (RCB) vs SRH,2019
17y 11d - Mujeeb Ur Rahman (PBKS) vs DC, 2018
17y 152d - Riyan Parag (RR) vs CSK, 2019
17y 179d - Pradeep Sangwan (DC) vs CSK, 2008 pic.twitter.com/3K9tU6dtnU
— Cricket.com (@weRcricket) April 19, 2025
বুড়ো বয়েসে আইপিএল
প্রসঙ্গত, আইপিএলে ৪৩ বছর বয়সে খেলেন ইমরান তাহির। ধোনি ৪২ বছর বয়েসে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। ৪১ বছর বয়েসেও আইপিএলে চুটিয়ে খেলেছেন ক্রিস গেইল।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

