IPL 2025: দেশের যে তিন শহরে হতে পারে আইপিএলের বাকি ১৬টি ম্যাচ
ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল ২০২৫। ৫৮টি ম্যাচের পর আপাতত বন্ধ হয়েছে আইপিএল।
ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল ২০২৫। ৫৮টি ম্যাচের পর আপাতত বন্ধ হয়েছে আইপিএল। পরিস্থিতি স্বাভাবিক হলে আইপিএল ২০২৫-এর বাকি ১৬টি ম্যাচ আয়োজিত হবে। বাকি থাকা ম্যাচগুলির মধ্য়ে আছে লিগ পর্যায়ের ১২টি ও প্লে অফ-ফাইনাল মিলিয়ে আরও ৪টি। কিন্তু কবে থেকে ফের শুরু হবে আইপিএল? বোর্ড কর্তাদের কেউ এই বিষয়ে বলতে পারছেন না। বলা সম্ভবও নয়। কারণ সব কিছু এখন নির্ভর করছে পরিস্থিতির ওপর। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, কেন্দ্রের সবুজ সঙ্কেত না এলে কোনওভাবেই ফের আইপিএলের আয়োজন সম্ভব নয়। বোর্ডের কাছে সবচেয়ে অসুবিধার হল, খুব দেরি হয়ে গেলে আন্তর্জাতিক সূচির চাপে বিদেশী ক্রিকেটারদের ছাড়াই কোনওরকমে নমো নমো করে আইপিএলের বাকি খেলাগুলো করতে হবে। এত কোটি কোটি টাকার টুর্নামেন্টে হাইপ না থাকলে বড় ক্ষতি হবে স্পন্সর, সম্প্রচারকারী সংস্থার।
বোর্ড কর্তারা সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকছেন। শোনা যাচ্ছে, এশিয়া কাপ বাতিল হয়ে যাওয়ার পুরো সম্ভবনা থাকায় অগাস্টে ফের শুরু হতে পারে আইপিএল। তবে সেই সময় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ডের ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা খুব কম।
চলতি মাসে, মানে মে-র শেষে যদি আইপিএল শুরু হয়, তাহলে দক্ষিণ ভারতের তিন কেন্দ্রেই বাকি ম্যাচগুলি আয়োজন করতে চাইছে বোর্ড। নিরাপত্তা সহ বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে আইপিএলের বাকি থাকা ১৬টি ম্যাচ আয়োজন হতে পারে। তবে একান্তই দেশে আয়োজন না করা গেলে, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি ইংল্যান্ডেও হতে পারে। এবারের আইপএলের ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে, ২৫ মে। কিন্তু ইডেনে সেদিন ফাইনাল হওয়ার কোনও সম্ভাবনা নেই।
(The above story first appeared on LatestLY on May 10, 2025 04:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

