Centurian Boxing Day Test: বক্সিং ডে টেস্টে তিন ঘুষির ধাক্কা সামলে লড়ছেন কোহলি-আইয়ার

টপ অর্ডারের তিন বেটার কে হারিয়ে মারাত্মক চাপে ছিল ভারত। সেখান থেকে চতুর্থ উইকেটে বিরাট কোহলি -শ্রেয়স আইয়ার লড়ছেন।

Centurian Boxing Day Test: বক্সিং ডে টেস্টে তিন ঘুষির ধাক্কা সামলে লড়ছেন কোহলি-আইয়ার
Virat Kohli and Shreyas Iyer. ( Photo Credits:X)

সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টের শুরুতেই চাপে টিম ইন্ডিয়া। তবে শুরুর তিন ধাক্কা সামলে, লড়ছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সবুজ পিচে মাত্র ২৪ রানে মধ্যে তিন উইকেট হারিয়ে বসে ভারত।

দুই ওপেনার রোহিত শর্মা(৫) ও যষসী জয়সওয়াল (১৭), এবং তিনে নেমে শুভমন গিল (২) শুরুতেই আউট হয়ে যান। কাগিসো রাবাদা, নন্দ্রে বার্গাররা তখন ভারতীয়দের কার্যত মাথায় চেপে বসেছেন। কিন্তু বিরাট কোহলি তখন পাল্টা আক্রমণের পথে যান।

প্রোটিয়া পেসারদের মাথায় চড়তে না দিয়ে,কোহলি-আইয়ার চতুর্থ উইকেটে দুরন্ত পার্টনারশিপ করে লড়ছেন। লাঞ্চের আগে ভারতের স্কোর 3 উইকেটে ৯১ রান কোহলি ব্যক্তিগত ৩৩ ও আইয়ার ৩১ টানে ব্যাট করছেন।

দেখুন ছবিতে

লাঞ্চের আগে কোহলি চারটি দুরন্ত বাউন্ডারি হাকিয়েছেন। আর কেকেআর অধিনায়ক আইয়ার তিনটি বাউন্ডারির পাশাপাশি একটি ছক্কা হাঁকিয়েছেন।

(The above story first appeared on LatestLY on Dec 26, 2023 04:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).