SRH Beats CSK: চিপকে সূর্যাস্ত চেন্নাইয়ের, দাক্ষিণাত্যের ডার্বি হেরে কার্যত বিদায় ধোনিদের

এই প্রথম চেন্নাইয়ে ধোনিদের হারাল সান রাইজার্স হায়দরবাদে। চিপকে দক্ষিণ ভারতের দুই ফ্র্যাঞ্চাইজির ডার্বিতে সান রাইডার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে ধোনিরা।

SRH Beats CSK: চিপকে সূর্যাস্ত চেন্নাইয়ের, দাক্ষিণাত্যের ডার্বি হেরে কার্যত বিদায় ধোনিদের
SRH Beats CSK. (Photo Credits: X)

CSK vs SRH: এবারের আইপিএলে প্লে অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের। শুক্রবার আইপিএলে চিপকে দক্ষিণ ভারতের দুই ফ্র্যাঞ্চাইজির ডার্বিতে সান রাইডার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে ধোনিরা। এই প্রথমে চিপকে হায়দরাবাদের কাছে হারল চেন্নাই। এদিনের হারের ফলে ধোনিদের পয়েন্ট দাঁড়াল ৯ ম্যাচে ৪। চলতি আইপিএলে ৭টা ম্যাচে হেরে সবার শেষে থাকা ধোনিরা যদি গ্রুপে তাদের শেষ পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জেতে, তাহলেও প্লে অফে ওঠার সম্ভাবনা কমই থাকবে। কারণ এখনই আইপিএলে পয়েন্ট তালিকায় প্রথম চারটি দলের পয়েন্ট হল- ১) গুজরাট (১২ পয়েন্ট), ২) দিল্লি (১২ পয়েন্ট), ৩)বেঙ্গালুরু (১২ পয়েন্ট), ৪) মুম্বই (১০ পয়েন্ট)। ফলে চেন্নাই তাদের বাকি পাঁচটি ম্যাচে জিতলে সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে। যেখানে এবারের আইপিএলে প্লে অফে ওঠার নুন্যতম পয়েন্ট হতে পারে ১৬।

ধোনিদের হারিয়ে ভেসে থাকল হায়দরাবাদ

এদিনে, ধোনিদের হারিয়ে প্লে অফের সম্ভাবনা কিছুটা হলেও বেঁচে থাকল সান রাইডার্স হায়দরাবাদের (৯ ম্যাচে ৬ পয়েন্ট)। চিপকে এদিন সান রাইডার্সের জয়ের নায়ক তারকা পেসার হর্ষল প্যাটেল। ধোনি, কুরান, ব্রেভিসের উইকেট সহ হর্ষল ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন। কামিন্স ও উনাদকট দুটি করে উইকেট পান। সামি নেন একটি উইকেট।

ধোনিগড়ে দারুণ জয় কামিন্সদের

কীভাবে ধোনিদের হারালেন কামিন্সরা

কীভাবে হারলেন ধোনিরা

হায়দারাবাদের পেসারদের আগুনে স্পেলে প্রথমে ব্যাট করে চেন্নাই ১৫৪ রানে অল আউট হয়ে যায়। ধোনি ১০ বল খেলে ৬ রানে আউট হন। চেন্নাইয়ের ব্যাটাররা অনেকেই সেট হয়ে আউট হন। সর্বোচ্চ রান চেন্নাইয়ের হয়ে প্রথমবার নামা ব্রেভিস (২৫ বলে ৪২)-এর। রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ব্যক্তিগত শূন্য রানে আউট হন অভিষেক শর্মা। চেন্নাইয়ের মত হায়দারাবাদও ঘনঘন উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। কিন্তু তিনে নমে ইশান কিষাণ (৩৪ বলে ৪৪)-এর ইনিংস, আর শেষের দিকে কামিন্দু মেন্ডিস-এর (২২ বলে ৩২ অপরাজিত), নীতীশ রেড্ডি (১৩ বলে ১৯) অপরাজিত ব্যাটিং হায়দরাবাদকে জিতিয়ে দেয়।

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 11:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).