CSJC: সন্দেশখালি থেকে মহিলা ফুটবলার তুলে আনতে অভিনব উদ্যোগ

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের অভিনব উদ্যোগ।

CSJC: সন্দেশখালি থেকে মহিলা ফুটবলার তুলে আনতে অভিনব উদ্যোগ
CSJC (Photo Credits: Twitter)

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের (Calcutta Sports Journalist Club) অভিনব উদ্যোগ। এলাকার ফুটবলের উন্নতির স্বার্থে এবং মহিলা ফুটবলার তুলে আনতে 'বেনিয়ান ট্রী' গ্রুপের পৃষ্ঠপোষকতায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি কানমারী সোশ্যাল কেয়ার ফুটবল আকাদেমির পাশে দাঁড়ালো সিএসজেসি (CSJC)।শনিবার আকাদেমির মাঠে অনুষ্ঠিত মহিলাদের এক প্রীতি ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনিয়ান ট্রী গ্রুপের কর্ণধার তথা আকাদেমির সভাপতি প্রবীর রায় চৌধুরী, স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো ইমামি ইস্টবেঙ্গলের তিন ফুটবলার সৌভিক চক্রবর্তী, শুভম সেন, তুহিন দাস।পাশাপাশি মহিলাদের এই প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন আকাদেমির সম্পাদক দেবরাজ মাহাতো, সিএসজেসি'র সভাপতি সুভেন রাহা-সহ ক্রীড়া সাংবাদিকরা। ভবিষ্যতে আকাদেমির পাশে সবসময় থাকার আশ্বাস দিয়েছে সিএসজেসি।

(The above story first appeared on LatestLY on Feb 04, 2023 11:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).