Luis Rubiales kissing Jennifer Hermoso: বিশ্বকাপ জয়ের পর স্পেনের মহিলা ফুটবলারকে টেনে নিয়ে চুম্বন ফুটবল প্রেসিডেন্টের, শুরু জোর বিতর্ক, দেখুন ছবিতে

গতকাল, সিডনিতে ফাইনালে ইংল্যান্ড ১-০ গোলে হারিয়ে প্রথমবার মহিলাদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন।

Luis Rubiales kissing Jennifer Hermoso: বিশ্বকাপ জয়ের পর স্পেনের মহিলা ফুটবলারকে টেনে নিয়ে চুম্বন ফুটবল প্রেসিডেন্টের, শুরু জোর বিতর্ক, দেখুন ছবিতে
Luis Rubiales kissing Jennifer Hermoso. (Photo Credits: Twitter)

গতকাল, সিডনিতে ফাইনালে ইংল্যান্ড ১-০ গোলে হারিয়ে প্রথমবার মহিলাদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। কাপ জেতার পর স্পেনের মহিলা ফুটবল দলের সদস্যরা, কোচ, দেশের ফুটবল কর্তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। কিন্তু সেই উচ্ছ্বাসের মাঝেই বড় বিতর্ক। পোডিয়ামে উঠে বিশ্বকাপ জয়ের ট্রফি ও পদক নিতে ওঠা স্পেন মহিলা দলের তারকা ফুটবলার জেনি হারমোসো (Jenni Hermoso)-কে জোর করে টেনে চুম্বন করেন স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস (Luis Rubiales)।

সরাসরি টিভিতে সেই চুম্বনের ভিডিয়ো দেখে স্পেনের আম জনতা ক্ষোভে ফেটে পড়েন দেশের ফুটবল কর্তার ওপর।

দেখুন ছবি

দেখুন ভিডিয়ো

অনেকেই অভিযোগ করেন, সুযোগের ফায়দা তুলে ফুটলার জেনিকে যৌন হেনস্থা করেছেন ফুটবল প্রধান লুইস। কাপ নিয়ে ড্রেসিংরুমে ঢুকে আনন্দ করতে থাকা জেনিকে কেউ জিজ্ঞাসা করেন, লুইসের চুম্বনের কথা। যা নিয়ে জেনি বলেন, তিনি বিষয়টা মোটেও উপভোগ করেননি। জেনির মুখ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল, পুরো জিনিসটা ভাল লাগেনি তাঁর।

(The above story first appeared on LatestLY on Aug 21, 2023 08:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).