Shah Rukh Khan on Rinku Singh: বেবি রিঙ্কু সিংকে পাঠানের স্বীকৃতি শাহরুখ খানের

আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা ফিনিশ করে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)।

Shah Rukh Khan on Rinku Singh: বেবি রিঙ্কু সিংকে পাঠানের স্বীকৃতি শাহরুখ খানের
Rinku Singh

আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা ফিনিশ করে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। শেষ ওভারে গুজরাট টাইটান্সের পেসার যশ ধুলের শেষ পাঁচটা বলে টানা পাঁচটা ওভার বাউন্ডারে হাঁকিয়ে কেকেআর-কে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন উত্তরপ্রদেশের ২৫ বছরে রিঙ্কু। সেই রিঙ্কুকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করলেন কেকেআরের মালিক শাহরুখ খান। রিঙ্কুকে মাই বেবি বলে সম্বোধন করলেন শাহরুখ। সঙ্গে সিনেমার গানের শব্দ ব্যবহার করে দিলেন পাঠানের স্বীকৃতিও। পাঠানের পোস্টারে নিজের ছবি জায়গায় এডিট করে রিঙ্কুর ছবি দিলেন শাহরুখ।

এমন একটা উত্তেজক ম্যাচ জেতার আনন্দে মজা করে দলের সিইও ভেঙ্কি মাইসুরকে হার্টের যত্ন নিতে বললেন। রিঙঘ্কুর পাশাপাশি এদিন দারুণ খেলা ভেঙ্কটেশ আইয়ার, অধিনায়ক নীতীশ রানাকেও অভিনন্দন জানিয়ে নিজেদের ওপর বিশ্বাস রাখতে বললেন। আরও পড়ুন-দেখুন রিঙ্কুর শেষ ওভারের অবিশ্বাস্য ব্যাটিং

দেখুন শাহরুখ খানের টুইট

টুইটারে শাহরুখ খান লিখলেন, " ঝুমে জো রিঙ্কু। মাই বেরী রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার ও নীতীশ রানার অনবদ্য সুন্দর খেলল। শুধু মনে রেখো নিজেদের ওপর বিশ্বাসটা রেখো, ব্যস এইটুকুই। অভিনন্দন কেকেআর আর হ্যাঁ, ভেঙ্কি মাইসুর স্যার আপনি আপনার হার্টের খেয়াল রাখবেন।

(The above story first appeared on LatestLY on Apr 09, 2023 09:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).