Sania Mirza: শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে কী করলেন সানিয়া, দেখুন
সম্প্রতি সানিয়া, শোয়েবের ঘনিষ্ঠ বন্ধু এই জুটির বিচ্ছেদের বিষয়ে সিলমোহর দেন। তবে সানিয়া, শোয়েবের বিচ্ছেদ হয়েছে। তাঁরা আর একসঙ্গে থাকছেন না। এর চেয়ে বেশি কিছু তিনি আর কিছু বলবেন না বলে জানান সানিয়া, শোয়েবের ওই ঘনিষ্ঠ বন্ধু।
দুবাই, ১১ নভেম্বর: শোয়েব মালিকের (Shoaib Malik) সঙ্গে সানিয়া মির্জার (Sania Mirza) বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় ভারত, পাকিস্তান। শোয়েব পরকীয়ায় জড়িয়েছেন, সেই কারণেই সানিয়া দূরে সরেছেন বলে অভিযোগ। সম্প্রতি সানিয়া, শোয়েবের ঘনিষ্ঠ বন্ধু এই জুটির বিচ্ছেদের বিষয়ে সিলমোহর দেন। তবে সানিয়া, শোয়েবের বিচ্ছেদ হয়েছে। তাঁরা আর একসঙ্গে থাকছেন না। এর চেয়ে বেশি কিছু তিনি আর কিছু বলবেন না বলে জানান সানিয়া, শোয়েবের ওই ঘনিষ্ঠ বন্ধু।
View this post on Instagram
এসবের মাঝে এবার নয়া ছবি শেয়ার করলেন 'টেনিস কুইন' সানিয়া মির্জা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করেন সানিয়া। ভারতের টেনিস কুইন যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করেন, সেই সময় তাঁদের সম্পর্ক নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন অনুরাগীরা। শোয়ব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিচ্ছেদ হয়েছে কি না, তা নিয়ে জানতে চান অনেকেই। যদিও কারও কোনও প্রশ্নের উত্তর সানিয়া মির্জা দেননি।
(The above story first appeared on LatestLY on Nov 11, 2022 07:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

