Sourav Ganguly Birthday: প্রিয় বন্ধু সৌরভকে জন্মদিনের শুভেচ্ছায় 'অফ-সাইড'মজা সচিনের
ক্রিকেটীয় জীবনে দু'জনের সম্পর্কটা ছিল বাঁধিয়ে রাখার মত। সচিন তেন্ডুলকর আর সৌরভ গঙ্গোপাধ্যায়। ওয়ানডে ক্রিকেটে ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনিং জুটি। পারফেক্ট ডান হাতি, বাঁ হাতি কম্বিনেশন।
ক্রিকেটীয় জীবনে দু'জনের সম্পর্কটা ছিল বাঁধিয়ে রাখার মত। সচিন তেন্ডুলকর আর সৌরভ গঙ্গোপাধ্যায়। ওয়ানডে ক্রিকেটে ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনিং জুটি। পারফেক্ট ডান হাতি, বাঁ হাতি কম্বিনেশন। বাইশ গজে দু জনে দুজনকে চোখের ইশারায় বুঝিয়ে দিতেন সব কিছু। সচিন-সৌরভ জুটি মানেই বিপক্ষের কাছে ত্রাস, ভারতীয়দের কাছে ক্রিকেটীয় রোমান্টিকতা। সেই সৌরভের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মজার পোস্ট সচিন তেন্ডুলকরের।
সৌরভ গাঙ্গুলি তাঁর ক্রিকেট জীবনে অফ স্ট্যাম্পে এমন কিছু শট নিতেন যা তাঁকে বাইশ গজের খেলায় চির স্মরণীয় করে রেখেছেন। রাহুল দ্রাবিড় একবার বলেছিলেন, অফ সাইডে ভগবান আছেন, তারপরে আছেন সৌরভ (On the offside there is God, then there is Dada)। সৌরভকে ক্রিকেট জগতের অনেকেই অফ-সাইডের ভগবান বলেন। সৌরভের সেই অফ সাইডের শট নিয়ে জন্মদিনে শুভেচ্ছাকে যোগ করলেন সচিন। সৌরভ আজ ৫১-তে পা দিলেন। রাত ১২টায় নিজের বাড়িতে কাটলেন কেক।
দেখুন প্রিয় দাদির জন্মদিনে সচিন তেন্ডুলকরের পোস্ট
Dadi is one man who would even celebrate his birthday on the offside. That’s how much he loved the offside. Happy birthday, my friend! @SGanguly99 pic.twitter.com/KgYPnLqNRl
— Sachin Tendulkar (@sachin_rt) July 8, 2023
সোশ্যাল মিডিয়া পোস্টে সচিন লিখলেন, দাদি হল এমন একজন মানুষ যিনি তাঁর জন্মদিনটা অফ সাইডে পালন করতে পারেন। উনি অফ সাইডটা এতটাই পছন্দ করেন। শুভ জন্মদিন, আমার বন্ধু।
(The above story first appeared on LatestLY on Jul 08, 2023 02:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

