Riyan Parag: দেওধরে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি রিয়ান পরাগ, এবার পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ৬৮ বলে

গত শুক্রবার উত্তরাঞ্চলের পর এবার শক্তিশালী পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ৬৮ বলে সেঞ্চুরি করলেন পরাগ।

Riyan Parag: দেওধরে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি রিয়ান পরাগ, এবার পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ৬৮ বলে
Riyan Parag. (Photo Credits:Twitter)

দেওধর ট্রফিতে ফের সেঞ্চুরি করলেন পূর্বাঞ্চলের হয়ে খেলা অসমের তারকা ব্যাটার রিয়ান পরাগ (Riyan Parag:)। গত শুক্রবার উত্তরাঞ্চলের পর এবার শক্তিশালী পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ৬৮ বলে সেঞ্চুরি করলেন পরাগ। তিনি যখন নামেন তখন পূর্বাঞ্চতল ১৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে ৬ নম্বরে নম্বরে ব্যাট করতে নেমে ৬টা ওভার বাউন্ডারি ও ৫টি বাউন্ডারি হাঁকিয়ে ১০২ রানে অপরাজিত থাকেন।

ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্রা (৫৩)-র সঙ্গে পরাগ সপ্তম উইকেটে ১৫০ রান যোগ করেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পূর্বাঞ্চল করে ৭ উইকেটে ৩১৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৯২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পশ্চিমাঞ্চল।

দেখুন টুইট

গত শুক্রবার দেওধর ট্রফিতে উত্তরাঞ্চলের বিরুদ্ধে রিয়ান পরাগ ১০২ বলে ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন।

(The above story first appeared on LatestLY on Aug 01, 2023 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).