Riyan Parag: টানা ৬টা টি-২০ ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড রিয়ান পরাগের

শুক্রবার মুম্বইয়ে কেরলের বিরুদ্ধে অসমের অধিনায়ক পরাগ অপরাজিত ৩৩ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন।

Riyan Parag: টানা ৬টা টি-২০ ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড রিয়ান পরাগের
Riyan Parag. (Photo Credits:Twitter)

ঘরোয়া টি-২০ ক্রিকেটে অপ্রতিরোধ্য ফর্মে অসমের তারকা ব্যাটার রিয়ান পরাগ (Riyan Parag)। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ( Syed Mushtaq Ali Trophy) শুক্রবার মুম্বইয়ে কেরলের বিরুদ্ধে অসমের অধিনায়ক পরাগ অপরাজিত ৩৩ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন। পরাগ একাই এদিন ২ উইকেটে অসমকে জেতালেন সঞ্জু স্যামসনের কেরলর বিরুদ্ধে।

আজকে কেরলের বিরুদ্ধে দুরন্ত ইনিংসটি সহ চলতি মুস্তাক আলি-তে টানা ৬টি টি-২০ ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন রাজস্থান রয়্যালসে খেলা অসমের রিয়ান পরাগ। এই রেকর্ড টি-২০-তে আর কারও নেই।

দেখুন পরিসংখ্যান

চলতি মুস্তাক আলি-তে পরাগ তাঁর শেষ ৬টি ইনিংসে করেছেন যথাক্রমে ৫৭ রান অপরাজিত (৩৩ বলে), ৭২ (৩৭), ৭৯ (৩৯), ৫৩ (২৯), ৭৬ অপরাজিত (৩৭ বলে), ৬১ (৪৪ বলে)। ধারাবাহিকতার নয়া নজির গড়ে পরাগ চলতি টুর্নামেন্টে ৭টি ম্যাচে মোট ৩৮৬ রান করেছেন, ব্যাটিং গড় ৯৬.৫০, স্ট্রাইক রেট ১৯৭.৯৪। পাশাপাশি বল হাতে ৭টি উইকেটও নিয়েছেন তিনি।

(The above story first appeared on LatestLY on Oct 27, 2023 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).