Rishabh Pant: শট মারতে গিয়ে হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেল ব্যাট, অদ্ভূত কায়দায় আউট পন্থ, দেখুন ভিডিয়ো
রবিবার রাতে ধরমশালায় পন্থ ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন। পঞ্জাব কিংসের করা ২৩৬ রানের পাহাড় তাড়া করতে নেমে অধিনায়ক পন্থ নামলেন চার নম্বরে দলের স্কোর যখন ৩ উইকেটে ২৭।
PBKS vs LSG: নিলামে রেকর্ড সাড়ে ২৭ কোটি টাকায় ঋষভ পন্থ ()-কে কিনেছিল লখনৌ সুপার জায়েন্টস। আইপিএলের ইতিহাসে নিলাম থেকে কেনা সবচেয়ে দামি পন্থকে নিয়ে অনেক আশা ছিল সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজির। কিন্তু ব্যাট হাতে, উইকেটের পিছনে পুরোপুরি হতাশ করেছেন পন্থ। রবিবার রাতে ধরমশালায় পন্থ ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন। পঞ্জাব কিংসের করা ২৩৬ রানের পাহাড় তাড়া করতে নেমে অধিনায়ক পন্থ নামলেন চার নম্বরে দলের স্কোর যখন ৩ উইকেটে ২৭। ১৭ বলে ১৮ রানের ইনিংস খেলে পন্থ আউট হলেন আফগান পেসার আঝমাতুল্লা ওমরঝাইয়ের বলে। আফগান পেসারের বলে বড় শট মারার সময় পন্থের হাত থেকে ব্যাটটা স্লিপ খেয়ে পড়ে গেল, আর বল সোজা গিয়ে হাতে পড়ল বাউন্ডারির ধারে দাঁড়ানো পঞ্জাবের ফিল্ডার শশাঙ্ক সিংয়ের হাতে।
চলতি আইপিএলে সাড়ে ২৭ কোটির পন্থ পুরো হতাশ করছেন
পন্থের আউটের সঙ্গে নিশ্চিত হয়ে যায় লখনৌয়ের হার। এই ম্যাচে হারার পর ১১ ম্যাচে ১০ পয়েন্টে দাঁড়িয়ে থাকা পন্থদের প্লে অফের আশা তেমন আর থাকল না।
দেখুন কীভাবে হাত থেকে পিছলে কীভাবে মাটিতে পড়ে গেল পন্থের ব্যাট, তারপর ক্যাচ আউট
#RishabhPant throws his bat at it and the ball goes into the hands of #ShashankSingh. Will #PBKS clinch the game from here? 💬
Watch the LIVE action ➡ https://t.co/Iz9KWvCYIR #IPLRace2Playoffs 👉 #PBKSvLSG | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2, Star… pic.twitter.com/MZYorBXZjP
— Star Sports (@StarSportsIndia) May 4, 2025
লখনৌয়ের আশা প্রায় শেষ
লিগের শেষ তিনটে ম্য়াচে জিতলেও পন্থরা ১৬ পয়েন্ট পৌঁছবেন। কিন্তু তারপরেও অনেক যদি, কিন্তু-র ব্যাপার থাকবে। তাই পন্থের হাত থেকে ব্যাট স্লিপ খেয়ে পড়ে আউটটা প্রতীকী হয়ে থাকল। এই মরসুমে পন্থের হাত থেকে অনেক সুযোগই এভালে স্লিপ খেয়ে গিয়েছে।
(The above story first appeared on LatestLY on May 04, 2025 10:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

