PBKS vs RCB: শোধের জয়ে দশের ভিড়ে এবার RCBও, বেঙ্গালুরুর বদলা পঞ্জাবে তুললেন কোহলিরা
শুক্রবার বেঙ্গালুরুতে অনায়াসে আরসিবি-কে হারিয়েছিল পঞ্জাব কিংস। তার একদিনের ব্যবধানে এবার পঞ্জাবে শ্রেয়স আইয়ারদের হেলায় হারিয়ে শোধ তুললেন বিরাট কোহলিরা।
PBKS vs RCB, IPL 2025 Point Table: শুক্রবার বেঙ্গালুরুতে অনায়াসে আরসিবি-কে হারিয়েছিল পঞ্জাব কিংস। তার একদিনের ব্যবধানে এবার পঞ্জাবে শ্রেয়স আইয়ারদের হেলায় হারিয়ে শোধ তুললেন বিরাট কোহলিরা। ৫৪ বলে ৭৩ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেললেন কোহলি। আইপিএলে দশ পয়েন্ট প্রাপকদের ভিড় আরও বাড়ল। রবিবার বিকেলে শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে বিরাট কোহলিদের ৭ উইকেটে সহজ জয়ের পর গুজরাট, দিল্লি, লখনৌ, পঞ্জাবের পর এবার বেঙ্গালুরুও দশ পয়েন্ট সংগ্রহ করে ফেলল। দশ দলের আইপিএলের পয়েন্ট তালিকায় প্রথম পাঁচটা দলের পয়েন্ট এখন দশ। এবার নেট রান রেটের ভিত্তিতে যে যেখানে দাঁড়িয়ে তারা হল- ১) গুজরাট টাইটান্স (নেট রানরেট: ০.৯৮৪), ২) দিল্লি ক্যাপিটালস (০.৫৮৯), ৩) আরসিবি (০.৪৭২), ৪) পঞ্জাব কিংস (০.১৭৭) ,৫) লখনৌ সুপার জায়েন্টস (০.০৮৮)। এদের মধ্যে পঞ্জাব, বেঙ্গালুরু ও লখনৌ ৮টি করে ম্যাচ খেলে ফেলেছে।
প্রথম পাঁচটি দলের পয়েন্ট এখন ১০
সেখানে গুজরাট ও দিল্লি ৭টি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট তালিকায় শেষের পাঁচটি দল হল ৬) কলকাতা (৬ পয়েন্ট), ৭) মুম্বই (৬ পয়েন্ট), ৮) রাজস্থান (৪ পয়েন্ট), ৯) হায়দরাবাদ (৪ পয়েন্ট), ১০) চেন্নাই (৪ পয়েন্ট)। লিগ পর্যায়ে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। তাদের মধ্যে ৪টি দল প্লে অফে উঠবে, ৬টি দল বিদায় নেবে। বোঝাই যাচ্ছে এবার প্লে অফের লড়াই একেবারে শেষ ম্যাচ পর্যন্ত গড়াতে পারে।
এক নজরে আইপিএলের পয়েন্ট টেবল
7 games 10 points for top 2 teams
8 games 10 points for next 3 teams
Fairs . Need more GT , DC loses in next round . RCB should win next 3 atleast without loosing to have top 2 hopes .
Need cheesk win today pic.twitter.com/dYNAOceyJk
— `` (@KohlifiedGal) April 20, 2025
খারাপ ব্যাটিং পঞ্জাবের
এদিন মুল্লানপুরে প্রথমে ব্যাট করে প্রথমে ব্যাট করে পঞ্জাব ১৫৭ রান করেছিল। অধিনায়ক শ্রেয়স আইয়ার (৬) ফের ব্যর্থ হলেন। শেষের দিকে মার্কো জেনসেন (২০ বেল ২৫) ও শশাঙ্ক সিং (৩৩)-এর সৌজন্যে দেড়শো রানের গণ্ডি টপকায় পঞ্জাব। চলতি মরসুমের শুরুতে প্রীতি জিন্টার দলের ব্যাটিংয়ের যে বিস্ফোরণটা দেখা যাচ্ছিল, সেটা এদিন অনুপস্থিত ছিল। আরসিবি-র বোলাররা দুরন্ত বোলিং করলেন। ক্রুনাল পান্ডিয়া ২৫ রান ২টি ও সূয়েশ শর্মা ২৬ রানে ২টি উইকেট নেন।
কোহলি-পাদিক্কালের ১০৩ রানের পার্টনারশিপ
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিল সল্ট (১)-এর উইকেট হারায় আরসি। কিন্তু এরপর বিরাট কোহলি ও তিনে নামা দেবদূত পাদিক্কাল তৃতীয় উইকেটে ৬৯ বলে ১০৩ রানের দুরন্ত পার্টনারশিপ করে দলের জয় নিশ্চিত করেন। ৩৫ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হয়ে যান দেবদূত। এরপর ৫৪ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। কোহলি একটা ওভার বাউন্ডারি ও ৭টি বাউন্ডারি হাঁকান।
ঘরের মাঠে হেরে এবার শ্রেয়স আইয়ারের পঞ্জাব আগামী শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে।
(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 07:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

