KKR vs GT: গুরবাজ, মইন আলিকে দলে রেখে নামল নাইটরা, বাদ পড়লেন কারা
KKR বনাম GT: ক দিন আগে পঞ্জাবের বিরুদ্ধে মাত্র ৯৫ রানে অল আউটের ধাক্কায় নাইটদের প্রথম একাদশ দুটি বড় পরিবর্তন। সোমবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটাইন্সের বিরুদ্ধে ডু অর ডাই ম্য়াচে দুই বিদেশী ক্রিকেটারকে বদল করে প্রথম একাদশ সাজাল কলকাতা নাইট রাইডার্স।
শুবমন গিলের গুজরাটের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে। কুইন্টন ডি ককের পরিবর্তে আফগান উইকেটকিপার-ওপেনার রহমনুল্লাহ গুরবাজকে দলে রাখলেন রাাহনে। অন্যদিকে, প্রোটিয়া পেসার এনরিচ নর্তজের বদলে প্রথম একাদশে অন্তর্ভুক্ত করা হল ইংল্যান্ডের স্পিনার-অলরাউন্ডার মইন আলি-কে।
তার মানে গুজরাট ম্যাচে কেকেআর-এর চার বিদেশীরা হলেন- সুনীল নারিন, রহমানুল্লা গুরবাজ, আন্দ্রে রাসেল ও মইন আলি। অথচ জল্পনা ছিল ফর্মে না থাকা রাসেলের পরিবর্তে খেলতে পারেন রভম্যান পাওয়েল। কেকেআর-এর আজ দুই স্পেশালিস্ট পেসারই দেশীয়- হর্ষিত রানা ও বৈভব আরোরা। দুই স্পিনার- নারিন ও বরুণ চক্রবর্তী। গুজরাটের প্রথম একাদশে বদল নেই। প্লে অফে উঠতে হলে ইডেনে আজ নাইটদের ( ৭ ম্যাচে ৬ পয়েন্ট) জিততেই হবে।
টসে জিতে ইডেনে প্রথমে বল করছে কলকাতা
#AjinkyaRahane won the toss & #KKR will bowl first! Here's a look at the Playing XIs 📝#KKR 👉 #RahmanullahGurbaz replaces #QuintondeKock & #MoeenAli comes in for #AnrichNortje#GT 👉 #WashingtonSundar replaces #ArshadKhan
Watch the LIVE action ➡ https://t.co/CLJDyHHQJ8… pic.twitter.com/19YpDgMcOv
— Star Sports (@StarSportsIndia) April 21, 2025
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-
রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মইন আলি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরা।
ইমপ্যাক্ট সাব- অঙ্গকৃশ রঘুবংশী।
গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ-
শুবমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জোস বাটলার, শেরফানে রুদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আর্শাদ খান, সাই কিশোর, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।
ইমপ্যাক্ট সাব- ইশান্ত শর্মা।
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 07:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

