Quarter Final, Day 2 FIH Men's Hockey World Cup 2023 Live Streaming:কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় দিন পুরুষ হকি বিশ্বকাপ ২০২৩ জেনে নিন কোথায় কখন সরাসরি দেখবেন খেলা
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন পুরুষদের এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৩ কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় দিনের ম্যাচ
গ্রুপ লিগের বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচের পর নকআউট পর্বে উঠেছে পুরুষ হকি বিশ্বকাপ ২০২৩। প্রতিটি পুলের শীর্ষ দলগুলো ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। পুল বিজয়ীদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড। ২৪ ও ২৫ জানুয়ারি চারটি কোয়ার্টার ফাইনাল হবে। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম ও অস্ট্রেলিয়া। গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়াম ২-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। অন্যদিকে, স্পেনকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া। আজকে হবে দ্বিতীয় দিনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে ইংল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি এবং নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে কোরিয়া।
ভারতে কোথায় দেখবেন এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৩-এর সরাসরি সম্প্রচার?
(Where to watch FIH hockey World Cup 2023 live broadcast on TV in India)
২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের সব ম্যাচ ভারতের স্টার স্পোর্টস ফার্স্ট (Star Sports First), স্টার স্পোর্টস সিলেক্ট ২ (Star Sports Select 2) এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি (Star Sports Select 2 HD) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, বিনামূল্যে দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)
কোথায় দেখবেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং?
(Where to watch men’s hockey World Cup 2023 live streaming in India?)
ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩-এর লাইভ স্ট্রিমিং। এছাড়াও FanCode অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।
দেখে নিন আজকের ম্যাচের সূচী
Just ✌️ spots remain.
Who will go through to the Semi-finals of FIH Odisha Hockey Men's World Cup 2023?#HockeyIndia #IndiaKaGame #HWC2023 #HockeyWorldCup2023 @CMO_Odisha @LamarOdom @Media_SAI @IndiaSports @EnglandHockey @DHB_hockey @oranjehockey pic.twitter.com/q5aA52gQXQ
— Hockey India (@TheHockeyIndia) January 25, 2023
(The above story first appeared on LatestLY on Jan 25, 2023 11:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

