Pro Kabaddi 2022 Season 9: দ্বিতীয়বার প্রো কবাডি লিগের শিরোপা অভিষেক বচ্চনের জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মাথায়, উচ্ছ্বাসে ভাসলেন স্ত্রী ও কন্যা

খেলার অন্তিম মুহুর্তে তার দল জয়ী হওয়ায় জুনিয়র বচ্চন তার উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারেননি, আবেগের বশে জড়িয়ে ধরেন স্ত্রী ও কন্যাকে। ইতিমধ্যেই সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Pro Kabaddi 2022 Season 9: দ্বিতীয়বার প্রো কবাডি লিগের শিরোপা অভিষেক বচ্চনের জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মাথায়, উচ্ছ্বাসে ভাসলেন স্ত্রী ও কন্যা
Jaipur Pink Panthers wins 2nd PKL title Photo Credit: Instagram@aishwaryaraibachchan_arb

প্রো কাবাডি লিগে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল অভিষেক বচ্চনের জয়পুর পিঙ্ক প্যান্থার্স (Jaipur Pink Panthers)।প্রো কাবাডি লিগের ২০২২ মরশুম এর  ফাইনালে পুনেরি পল্টনকে ৩৩-২৯ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার ট্রফি হাতে তুলল তারা। জয়পুর দলের জন্য এটি দ্বিতীয়  প্রো কাবাডি শিরোপা। এর আগে প্রো কাবাডি লিগের প্রথম মরশুমে ইউ মুম্বা (U Mumba) হারিয়ে শিরোপা জিতেছিল জয়পুর।

জয়ের উদযাপনে ঐশ্চর্যা বেছে নিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে।ম্যাচের একাধিক ছবি শেয়ার করে  তিনি লিখেছেন, " প্রো কাবাডি সিজন ৯ এর  চ্যাম্পিয়ন হল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। কী দুর্দান্ত সিজন! অবিশ্বাস্যভাবে প্রতিভাবান, ফোকাসড এবং পরিশ্রমী কাবাডি খেলোয়াড়দের নিয়ে তৈরি আমাদের দল নিয়ে খুব গর্বিত, ধন্যবাদ ছেলেদের!!! ঈশ্বর সর্বদা আশীর্বাদ করুন। ভালোবাসা, আলোক তোমাদের কাছে আরও শক্তি হয়ে জ্বলজ্বল করুক!"

দলের কর্ণধার অভিষেক বচ্চন, তার স্ত্রী অভিনেত্রী ঐশ্চর্যা ও  মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে উপস্থিত ছিলেন ফাইনাল ম্যাচে। খেলার অন্তিম মুহুর্তে  তার দল জয়ী হওয়ায় জুনিয়র বচ্চন তার উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারেননি, আবেগের বশে জড়িয়ে ধরেন স্ত্রী ও কন্যাকে। ইতিমধ্যেই সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখে নিন সেই ভিডিও-

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(The above story first appeared on LatestLY on Dec 18, 2022 09:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).