Portugal vs Uruguay, FIFA World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন
মঙ্গলবার ,২৯ নভেম্বর রাতে লুসেইল স্টেডিয়াম ৯৭৪-এ গ্রুপ এইচ-এর চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল- উরুগুয়ে।
কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) আজ, রাতে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)। রোনাল্ডোর পর্তুগালের প্রতিপক্ষ উরুগুয়ে। প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারায় পর্তুগাল। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন সিআরসেভেন। উরুগুয়েকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে যেতে মরিয়া পর্তুগাল। উরুগুয়ে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। লুইস সুয়ারেজদের তাই এদিন জিততেই হবে। আরও পড়ুন-ফিফা বিশ্বকাপে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন
আসুন দেখে নেওয়া যাক পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন--
কবে, কোথায় আয়োজিত হবে ফিফা বিশ্বকাপে পর্তুগাল (Portugal) বনাম উরুগুয়ে (Uruguay) ম্যাচ?
When, Where, and How to Watch Portugal vs Uruguay Match Live?
মঙ্গলবার ,২৯ নভেম্বর রাতে লুসেইল স্টেডিয়াম ৯৭৪-এ গ্রুপ এইচ-এর চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল- উরুগুয়ে।
কখন থেকে শুরু হবে পর্তুগাল (Portugal)বনাম উরুগুয়ে ( Uruguay) ম্যাচ?
ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।
Portugal vs Uruguay FIFA Football World Cup 2022 Match when where and how to watch live streaming and tv telecast with channel details online
(The above story first appeared on LatestLY on Nov 28, 2022 08:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

