Portugal vs Ghana, FIFA World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে পর্তুগাল বনাম ঘানা ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন
আজ, বৃহস্পতিবার ২৪ নভেম্বর দোহার স্টেডিয়াম ৯৭৪-এ গ্রুপ এইচ-এর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল- ঘানা।
অনেক বিতর্কের মাঝে আজ, বৃহস্পতিবার কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) অভিযান শুরু করছেন পর্তুগীজ মহাতারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। রোনাল্ডোর পর্তুগালের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফ্রিকার দেশ ঘানা (Ghana)। ক্লাব ফুটবলে মরসুমের বেশিরভাগ সময়টা রিজার্ভ বেঞ্চে কাটিয়েছেন সিআরসেভেন। এরপর বিশ্বকাপে নামার ঠিক আগে ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ছাঁটাই করেছে। ক্লাব ফুটবলে একেবারে খারাপ সময় চলার মাঝে দেশের হয়ে জ্বলে ওঠার মহাসুযোগ রোনাল্ডোর সামনে। এবার পঞ্চম বিশ্বকাপে নামছেন রোনাল্ডো।
দেশকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করলেও বিশ্বকাপে বারবার ব্যর্থ হয়েছেন তিনি। তবে আগের ব্যর্থতা ভুলে রোনাল্ডো প্রথমবার পর্তুগালকে বিশ্বকাপ জেতাতে ঝাঁপাবেন। রোনাল্ডোর পক্ষে এবার একটা বিষয় থাকছে। তা হল এবার পর্তুগাল দল রোনাল্ডোকে বাদ দিলেও অনেকটা শক্তিশালী। আরও পড়ুন-ম্যাচের শেষে স্টেডিয়াম পরিষ্কার জাপান সমর্থকদের, মন জিতল নেটিজেনদের (দেখুন ভিডিও)
পর্তুগীজ কোচ ফার্নান্দো স্ন্যাটোসও এবার কাতারে তার দলের কাপ জেতার সম্ভাবনা নিয়ে ঘুরিয়ে বোঝালেন, হয় এবার নয় নেভার। প্লে অফে জিতে বিশ্বকাপের মূলপর্বে ওঠা পর্তুগালকে গ্রুপের বাধা টপকাতে হলে এদিন ঘানাকে হারাতে হবে। কারণ এই গ্রুপের বাকি দুটি দল উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া বেশ। মেসির বিশ্বকাপের শুরুটা সৌদি আরবের কাছে হেরে অঘটনে হয়েছে, রোনাল্ডোর তেমন কিছু হবে না তো?
আসুন দেখে নেওয়া যাক পর্তুগাল বনাম ঘানা ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন
কবে, কোথায় আয়োজিত হবে ফিফা বিশ্বকাপে পর্তুগাল (Portugal) বনাম ঘানা (Ghana)) ম্যাচ?
When, Where, and How to Watch Portugal vs Ghana Match Live?
আজ, বৃহস্পতিবার ২৪ নভেম্বর দোহার স্টেডিয়াম ৯৭৪-এ গ্রুপ এইচ-এর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল- ঘানা।
কখন থেকে শুরু হবে পর্তুগাল (Portugal) বনাম ঘানা (Ghana) ম্যাচ?
ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ?
ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।
Portugal vs Ghana, FIFA Football World Cup 2022 Match When, Where, and How to Watch Live Streaming and TV Telecast With Channel Details Online
(The above story first appeared on LatestLY on Nov 24, 2022 03:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

