IPL 2023: তারকা দুই বাঁ হাতি পেসার অনিশ্চিত আইপিএলে
আইপিএল শুরুর আগে দেশের দুই প্রতিশ্রুতিবান পেসারকে নিয়ে খারাপ খবর। খুব সম্ভবত আসন্ন আইপিএলে খেলতে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনির দল সিএসকে-র বাঁ হাতি পেসার মুকেশ চৌধুরীকে।
আইপিএল শুরুর আগে দেশের দুই প্রতিশ্রুতিবান পেসারকে নিয়ে খারাপ খবর। খুব সম্ভবত আসন্ন আইপিএলে খেলতে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনির দল সিএসকে-র বাঁ হাতি পেসার মুকেশ চৌধুরীকে।
২৬ বছরের মুকেশের চোটের যা অবস্থা তাতে তাঁর আইপিএল যোগদান নিয়ে আশা কার্যত ছেড়েই দিয়েছেন চেন্নাই সুপার কিংস।
দেখুন টুইট
Mukesh Choudhary and Mohsin Khan in serious doubt for the IPL 2023. (According to Cricbuzz)
— CricketMAN2 (@ImTanujSingh) March 24, 2023
অন্যদিকে, লখনৌ সুপার জায়েন্টসের ২৪ বছরের বাঁ হাতি পেসার মহসিন খানও চোটের কারণে খুব সম্ভবত আসন্ন আইপিএলে খেলতে পারবেন না। দেশে বাঁ হাতি পেসারর আকালের মাঝে, এই দুজনের না খেলাটা শুধু তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য নয়, দেশের ক্রিকেটের কাছেও খারাপ খবর।
(The above story first appeared on LatestLY on Mar 24, 2023 03:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).