MI vs GT: জিতলেই প্লে অফ কার্যত নিশ্চিত, মুম্বই বনাম গুজরাটের ডু অর ডাই ম্যাচ বিনামূল্যে কোথায় দেখবেন, জিততে পারে কারা
পশ্চিম ভারতের এই দুই ফ্র্যাঞ্চাইজির দ্বৈরথে আজ যারাই জিতুক তারা ১৬ পয়েন্টে পৌঁছে প্লে অফের পথে অনেকটা এগিয়ে যাবে। গুজরাটের থেকেও মুম্বইয়ের জয়ের তাগিদটা বেশী, কারণ এর পর হার্দিক পান্ডিয়ার দলের আর মাত্র দুটি ম্যাচ বাকি থাকবে।
MI বনাম GT, IPL 2025: আজ, মঙ্গলবার আইপিএলের প্লে অফে (IPL 2025 Play-Off race) ওঠার লড়াইয়ে বড় দ্বৈরথ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। পশ্চিম ভারতের এই দুই ফ্র্যাঞ্চাইজির দ্বৈরথে আজ যারাই জিতুক তারা ১৬ পয়েন্টে পৌঁছে প্লে অফের পথে অনেকটা এগিয়ে যাবে। গুজরাটের থেকেও মুম্বইয়ের জয়ের তাগিদটা বেশী, কারণ এর পর হার্দিক পান্ডিয়ার দলের আর মাত্র দুটি ম্যাচ বাকি থাকবে। সেখানে আজকের পর শুভমন গিলদের আরও তিনটি ম্যাচ থাকছে। ১৪ পয়েন্টে দাঁড়িয়ে থাকা দুটি দলই এবারের আইপিএলে দারুণ খেলছে। টানা ৬টা ম্যাচে জিতে হার্দিকরা এখন অপ্রতিরোধ্য, অন্যদিকে, এখনও পর্যন্ত মাত্র ৩টি ম্য়াচে হারে গুজরাট একেবারে নিখুঁতের কাছাকাছি ক্রিকেট খেলছে।
গুজরাট ও মুম্বই দুটি দলই ম্যাচ উইনারের ছড়াছড়ি। মুম্বইয়ের তুরুপের তাস সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরা। গুজরাটের তেমনই আছেন শুবমন গিল, জোস বাটলার, মহম্মদ সিরাজ, রশিদ খান-রা। সঙ্গে গুজরাটের সবচেয়ে বড় অস্ত্রে ওপেনার সাই সুদর্শন।
মুম্বইয়ের সম্ভাব্য একাদশ-
রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক),উইল জ্যাকস,নমন ধীর, মিচেল স্ট্যান্টনার, দীপক চাহার, জশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, রঘু শর্মা।
ইমপ্যাক্ট সাব-রোহিত শর্মা/রবিন মিঞ্জ
গুজরাটের সম্ভাব্য একাদশ-
শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জোস বাটলার, ওয়াশিংটন সুন্দর,এম শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর ,মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, কাগিসো রাবাদা।
ইমপ্যাক্ট সাব-ফেরফানে রাদারফোর্ড, অনুজ রাওয়াত, মহীপাল লোমরোর, আর্শাদ খান।
দুই দলের সাক্ষাতের হিসেব-
মোট ম্যাচ-৬
গুজরাট জয়ী-৪
মুম্বই জয়ী-২
ওয়াংখেড়েতে এর আগে দুটি দলই একবারই খেলছে। সেই ম্যাচে গুজরাটকে হারায় মুম্বই।
টিভিতে কবে, কোথায় দেখা যাবে ম্যাচটি
আজ, মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটি থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে খেলাটি সরাসরি দেখানো হবে। টস হবে সন্ধ্যা ৭টায়।
ইন্টারনেটের মাধ্যমে কোথায় দেখা যাবে খেলাটি
জিওহটস্টার ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি খেলাটি দেখানো হবে।
জেতার সম্ভাবনা কার কতটা
দুটি দলই দারুণ। ম্যাচ উইনার অনেক। ফর্মেও প্রায় সমান সমান। তবে মুম্বইয়ের জেতার সম্ভাবনা ৫১:৪৯ মনে করা হচ্ছে।
(The above story first appeared on LatestLY on May 06, 2025 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

