India Women's Football Team: ব্রাজিলের বিরুদ্ধে গোল করল ভারতের মেয়েরা, ১-১ থেকে শেষ অবধি হার ১-৬ এ (দেখুন গোল)

মহিলা ফুটবলে সেরাদের তালিকায় থাকা দেশ ব্রাজিলের বিরুদ্ধে গোল করল ভারতীয় দল। মহিলাদের চারদলীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাজিল ৬-১ গোলে হারাল ভারতীয় দলকে।

India Women's Football Team: ব্রাজিলের বিরুদ্ধে গোল করল ভারতের মেয়েরা, ১-১ থেকে শেষ অবধি হার ১-৬ এ (দেখুন গোল)
India Womens Football Team. (Photo Credits: Twitter)

মহিলা ফুটবলে সেরাদের তালিকায় থাকা দেশ ব্রাজিলের বিরুদ্ধে গোল করল ভারতীয় দল (India Women's Football Team)। পেলের দেশে আয়োজিত মহিলাদের চারদলীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাজিল ৬-১ গোলে হারাল ভারতীয় দলকে।  ম্যাচের প্রথম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। এরপর ম্যাচের ৮ মিনিটে ভারতীয় মহিলা দলকে দর্শনীয় গোল করে সমতায় ফেরান মনীশ কল্যাণ।  গোলশোধ করার পর দারুণ খেলতে থাকে ভারতীয় মহিলা দল। তখন দেখে মনেই হচ্ছিল না ভারত আর ব্রাজিলের ফুটবলের মানের ফারাক অনেকটা।  ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ১-১। প্রথমার্ধ পর্যন্ত খেলার ফল ছিল ১-১।

তবে দ্বিতীয়ার্ধ দুই দলের খেলার মানের আকাশপাতাল ফারাকটা স্পষ্ট হয়। দ্বিতীয়ার্ধে ভারতীয় দল পাঁচ গোল হজম করে। একেবারে সীমিত শক্তি নিয়ে ভারতীয় মহিলা দলের লড়াই মন জিতল। আরও পড়ুন: অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হলেন প্যাট কামিন্স, ডেপুটি স্টিভ স্মিথ

দেখুন ভারতের করা গোল

ভারত, ব্রাজিল ছাড়াও মহিলাদের এই চারদলীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দুটি দেশ হল চিলি ও ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার তিনটি দেশের সঙ্গে ভারতীয় মহিলা দল এই টুর্নামেন্ট খেলছে এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে।

(The above story first appeared on LatestLY on Nov 26, 2021 09:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).