DC vs KKR: কারও হাফ সেঞ্চুরি ছাড়াই কোটলায় দুশো পাড় কলকাতার, দিল্লির চাই ২০৫
কেউ হাফ সেঞ্চুরি না করলেও দলগত প্রচেষ্টায় কোটলায় দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কলকাতা করল ৯ উইকেটে ২০৪ রান। দলের পাঁচজন ব্যাটারের দ্রুত ২৫ প্লাস রান আর শেষবেলায় আন্দ্রে রাসেলের ৯ বলে ১৭ রানের ইনিংসের সৌজন্যে দুশো রানের গণ্ডি টপকালেন আজিঙ্কা রাহানেরা।
DC বনাম KKR: টানা ব্যর্থতার পর অবশেষে জাগলেন নাইট রাইডার্সের ব্যাটাররা। কেউ হাফ সেঞ্চুরি না করলেও দলগত প্রচেষ্টায় কোটলায় দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কলকাতা করল ৯ উইকেটে ২০৪ রান। দলের পাঁচজন ব্যাটারের দ্রুত ২৫ প্লাস রান আর শেষবেলায় আন্দ্রে রাসেলের ৯ বলে ১৭ রানের ইনিংসের সৌজন্যে দুশো রানের গণ্ডি টপকালেন আজিঙ্কা রাহানেরা। দলের পক্ষে সর্বোচ্চ রান অঙ্গকৃশ রঘুবংশী (৩২ বলে ৪৪)। ভাল খেললেন রিঙ্কু সিং (২৫ বলে ৩৬)।
এইবার দুশো পাড়
চলতি মরসুমে আজ নিয়ে মোট তৃতীয়বার দুশো বা তার বেশী রানের ইনিংস গড়ল নাইট রাইডার্স। ইডেনে সান রাইজার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০০, ইডেনে লখৌনয়ের বিরুদ্ধে রান তাড়া করে রাহানের হারলেও ২৩৪ রান করেছিলেন। চলতি আইপিএল মরসুমে প্রথমবার অ্যাওয়ে ম্যাচে দুশোর বেশী রান করল কলকাতা।
ভাল খেললেন নাইট ব্যাটাররা
নাইটদের দুই ওপেনার রহমানতুল্লা গুরবাজ (১২ বলে ২৬), সুনীল নারিন (১৬ বলে ২৭) শুরুটা ভাল করলেও বিপজ্জনক হয়ে ওঠার সময় আউট হয়ে যান। ঠিক একই রকম হয় অধিনায়ক রাহান (১৪ বলে ২৬)। ২২ কোটি ৭৫ লক্ষের ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার (৭) ফের ব্যর্থ। ৪ উইকেটে ১১৩ থেকে পঞ্চম উইকেটে রঘুবংশী আর রিঙ্কুর ৬১ রানের পার্টনারশিপটা খুব কাজে দিল।
স্টার্ক ৩টি উইকেট নিলেন
প্রথমবার নাইট জার্সিতে ব্যাট করতে নেমে রোভম্যান পাওয়েল (৫) রান পেলেন না। দিল্লির অজি পেসার মিচেল স্টার্ক ৪৩ রানে ৩টি উইকেট নেন। অক্ষর প্যাটেল, ভিপরাজ নিগম দুটি করে উইকেট নেন।
কোটলার পিচে কতটা সুরক্ষিত ২০৪ রান
ব্যাটারদের পক্ষে দারুণ পিচ। তবে কলকাতার কাছে আছে তিনজন ভাল মানের স্পিনার- সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর পাশাপাশি রাহানের তুরুপের তাস হতে পারেন অঙ্কুল রায়।
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 09:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

