KKR vs PBKS, IPL 2023: ইডেনে পঞ্জাবের শাহরুখের ক্য়ামিওতে প্রীতি জিন্টার দলের ১৭৯ রান, দুরন্ত বরুণেও নাইট আকাশে কালো মেঘ

শুরুতে আধিপত্য দেখিয়ে একেবারে শেষবেলায় পঞ্জাব কিংসের তারকা ব্যাটার শাহরুখ খানের ক্যামিও ইনিংসে কলকাতা নাইট রাইডার্সকে জিততে হলে বড় রান তাড়া করতে হচ্ছে।

KKR vs PBKS, IPL 2023: ইডেনে পঞ্জাবের শাহরুখের ক্য়ামিওতে প্রীতি জিন্টার দলের ১৭৯ রান, দুরন্ত বরুণেও নাইট আকাশে কালো মেঘ
Nitish Rana. (Photo Credits: Twitter)

কলকাতা, ৮ মে: শুরুতে আধিপত্য দেখিয়ে একেবারে শেষবেলায় পঞ্জাব কিংসের তারকা ব্যাটার শাহরুখ খানের ক্যামিও ইনিংসে কলকাতা নাইট রাইডার্সকে জিততে হলে বড় রান তাড়া করতে হচ্ছে। একটা সময় বড় চাপ থেকে ঘুরে দাঁড়িয়ে পঞ্জাব নির্ধারিত ২০ ওভারে করল ৭ উইকেটে ১৭৯ রান। শিখর ধাওয়ান (৪৭ বলে ৫৭)-দুরন্ত খেললেও তারকা ব্যাটারদের ব্যর্থতায় বড় রানের ধারেকাছে ছিল না পঞ্জাব।

তবে শেষবেলায় এম শাহরুখ খানের ৮ বলে ২১ ও হরপ্রীত ব্রারের ৯ বলে ১৭ রানের ইনিংসের সৌজন্যে কলকাতার সামনে চ্য়ালেঞ্জিং লক্ষ্য রাখল প্রীতি জিন্টার দল। দুরন্ত বল করলেন বরুণ চক্রবর্তী।

দেখুন টুইট

দেখুন টুইট

নাইটদের তারকা স্পিনার ২৬ রান দিয়ে নিলেন ৩ উইকেট। কলকাতার মোট ৮জন বল করেন। শিখর ধাওয়ানকে আউট করেন কলকাতার অধিনায়ক নীতীশ রানা। প্লে অফে উঠতে হলে আজ কলকাতায় নাইটদের জিততে হবেই।

(The above story first appeared on LatestLY on May 08, 2023 09:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).